রাবিপ্রবিতে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

০৭ মার্চ ২০২২, ০২:১২ PM
বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পণ

বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পণ © টিডিসি ফটো

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন উপউপাচার্য অধ্যাপক ড. কাঞ্চন চাকমা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অঞ্জন কুমার চাকমা, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে দিনব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ১৯৭১ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানে প্রদত্ত ভাষণ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঝগড়াবিলস্থ স্থায়ী ক্যাম্পাসে প্রচার করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস, ছাত্র ও ছাত্রীদের আবাসিক হলে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।

দুর্গন্ধের রহস্য খুঁজতে গিয়ে মিলল বৃদ্ধের লাশ
  • ২৮ জুলাই ২০২৬
রাবিপ্রবির নতুন উপ-উপাচার্য চবির ড. মো. শফিকুল আলম
  • ২৮ জুলাই ২০২৬
অ্যালগরিদমের শীতকাল ও অচিন পাখির খোঁজে: কেন ইতিহাস, সাহিত্য…
  • ২৮ জুলাই ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু আজ
  • ২৮ জুলাই ২০২৬
টানা ৪ দিন বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৮ জুলাই ২০২৬
অবৈধ বনভূমি উচ্ছেদে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার বন বিভাগের কর…
  • ২৮ জুলাই ২০২৬