বর্তমান সময়টা বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির: চুয়েট ভিসি

০৩ মার্চ ২০২২, ১১:৪১ PM
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম © টিডিসি ফটো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেছেন, বর্তমান সময়টা বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির। ৪র্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের চাকরির পাশাপাশি নিজেকে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে হবে।

বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের গোল চত্ত্বর সংলগ্ন বাস্কেটবল মাঠে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের (২০তম ব্যাচ) ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী। এছাড়া​ বক্তব্য রাখেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

আরও পড়ুন: চুয়েট থেকে দীপ্তর ইন্টেলে যাওয়ার গল্প

প্রধান অতিথির বক্তব্যে চুয়েট উপাচার্য বলেন, চুয়েটে দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়া চট্টগ্রামকে ঘিরে বর্তমান সরকারের অনেক মেগা প্রকল্পের কাজ চলছে। সেখানে প্রকৌশলীদের ব্যাপক চাহিদা রয়েছে।

তিনি বলেন, প্রকৌশলী হিসেবে নিজের যোগ্যতা ও দক্ষতা প্রমাণের সুযোগ রয়েছে। সরকারের ডেল্টা প্ল্যানের গর্বিত অংশীদার হতে আজকের দিন থেকেই শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের​ প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর,​ পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম,​ তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক প্রমুখ।

মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence