পুলিশি হামলা নিয়ে শাবি শিক্ষক সমিতি যা জানালেন

১৭ জানুয়ারি ২০২২, ০৯:২০ PM
শাবিপ্রবি আন্দোলন

শাবিপ্রবি আন্দোলন © সংগৃহীত

প্রভোস্টের পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনায় বিবৃতি দিয়েছে শাবি শিক্ষক সমিতি। সোমবার (১৭ জানুয়ারি) বিকালে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিবৃতি জানিয়েছেন তারা।

আরও পড়ুন: দাবি আদায়ে ‘বুলেটের সামনে ফুল’ নিয়ে শাবিপ্রবির আন্দোলনকারীরা

বিবৃতিতে উল্লেখ করা হয়, গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ে যেসব ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তাতে শাবি শিক্ষক সমিতি স্তম্ভিত, মর্মাহত এবং লজ্জিত। নরকীয় এই ঘটনার সাথে সংশ্লিষ্টদেরকে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

এছাড়া শিক্ষার্থী ও শিক্ষকসহ বিশ্ববিদ্যালয় পরিবারের যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা প্রদানের জন্য প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে শিক্ষকদের এই সংগঠনটি। এছাড়াও বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তারা।

সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে ভাঙচুর ও অগ্নিসং…
  • ১৮ নভেম্বর ২০২৬
চলতি মাসেই ৭৫ হাজার শিক্ষক নিয়োগে একধাপ এগোচ্ছে এনটিআরসিএ
  • ১৮ নভেম্বর ২০২৬
এবার আওয়ামী লীগের সাবেক এমপির বাড়িতে আগুন
  • ১৮ নভেম্বর ২০২৬
আমাকে বের করে দিতে বললেন অথচ আমার সিভি ১৯ পাতা, ভিসির ৭: ঢা…
  • ১৮ নভেম্বর ২০২৬
মাদ্রাসা জাতীয়করণ, নতুন এমপিওভুক্তি ও এবতেদায়ী নিয়ে সংসদে …
  • ১৮ নভেম্বর ২০২৬
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর…
  • ১৮ নভেম্বর ২০২৬