চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

চুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক ও উপ-পরিচালকগণের বিদায় সংবর্ধনা

৩১ ডিসেম্বর ২০২১, ০৬:০২ PM
বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান

বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান © সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ছাত্রকল্যাণ দপ্তরের সাবেক পরিচালক ও উপ-পরিচালকগণের বিদায় সংবর্ধনা এবং নবনিযুক্ত পরিচালক ও উপ-পরিচালকগণের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের একটি সভাকক্ষে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

আরও পড়ুন: বছর জুড়ে মৃত্যুর মিছিল ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন নবনিযুক্ত উপ-পরিচালক জনাব এটিএম শাহজাহান।

এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহীদ মোহাম্মদ শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. রনজিৎ কুমার সূত্রধর, সাবেক ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, বিদায়ী উপ-পরিচালক অধ্যাপক ড. মো. আরাফাত রহমান ও বিদায়ী উপ-পরিচালক জনাব হুমায়ুন কবির। এ সময় বিভিন্ন আবাসিক হলের প্রভোস্ট ও সহকারী প্রভোস্টগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ভর্তি পরীক্ষায় সংক্ষিপ্ত সিলেবাস ইস্যু বিবেচনা করবে ঢাবি

অনুষ্ঠানে বিদায়ী সংবর্ধিত অতিথিরা হলেন- সাবেক ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, সাবেক উপ-পরিচালক অধ্যাপক ড. মো. আরাফাত রহমান ও জনাব হুমায়ুন কবির।

এছাড়া নবনিযুক্ত ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম এবং দুই উপ-পরিচালক ড. মো. সাইফুল ইসলাম ও জনাব এটিএম শাহজাহানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।  এরপর অবসরোত্তর ছুটিতে গমন উপলক্ষ্যে শারীরিক শিক্ষা শাখার মাঠকর্মী (সিনিয়র গ্রেড) জনাব মো. জামাল মিয়াকেও সংবর্ধনা দেয়া হয়।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬