উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ

১১ অক্টোবর ২০২৬, ০২:১০ AM
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ © সংগৃহীত

কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে মাঝ আকাশে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় জরুরি অবতরণ করতে হয়েছে। উড়োজাহাজের চাকা খুলে পড়ার পর সেটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করেছে।

শনিবার (১০ অক্টোবর) ফ্লাইট বিজি-৪৩৬-এর উড়োজাহাজটির দুই নম্বর হাইড্রোলিক ব্যবস্থায় ত্রুটি দেখা দিলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করান। উড়োজাহাজটিতে থাকা ৭৮ জন যাত্রী ও চারজন ক্রুসহ মোট ৮২ জনই নিরাপদে রয়েছেন।

বিমানবন্দর সূত্রে জানা যায়, কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই ঢাকাগামী উড়োজাহাজটির একটি চাকা খুলে পড়ে। এরপর উড়োজাহাজের পাইলট ঢাকার বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলে (এটিসি) বার্তা পাঠিয়ে জরুরি অবতরণের অনুরোধ জানান। বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ সব ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ বন্ধ করে দেয়।

পরে বেলা ৩টা ১০ মিনিটে বিজি ৪৩৬ ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে। জরুরি অবতরণের জন্য বিমানবন্দরের রানওয়ে প্রায় আধা ঘণ্টা বন্ধ ছিল।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬