বিমানের চাকা বিচ্ছিন্ন, পাইলটের দক্ষতায় নিরাপদে অবতরণ

১০ অক্টোবর ২০২৬, ০৭:১৩ PM
ইনসাইটে বিমানের চাকা বিচ্ছিন্ন

ইনসাইটে বিমানের চাকা বিচ্ছিন্ন © টিডিসি ফটো

কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের চাকা উড্ডয়নের পর বিচ্ছিন্ন হয়ে যায়। এ অবস্থায় পাইলটের দক্ষতায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি নিরাপদে জরুরি অবতরণ করে। এ ঘটনায় কোনো যাত্রী বা ক্রু আহত হননি।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। জরুরি অবতরণের প্রস্তুতি ও নিরাপত্তার স্বার্থে বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে সব ধরনের উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

বিমানবন্দর ও এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪৩৬ ফ্লাইটটির উড়োজাহাজের রেজিস্ট্রেশন নম্বর এস২-একেই। উড্ডয়নের পরপরই একটি চাকা বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি বুঝতে পেরে পাইলট ঢাকার টাওয়ারে জরুরি বার্তা পাঠান।

জরুরি অবতরণের আগে উড়োজাহাজটির ওজন কমাতে জ্বালানি হ্রাসের উদ্দেশ্যে পাইলটকে আকাশে কয়েকবার চক্কর দিতে হয়। ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী, এ সময় উড়োজাহাজটি টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার এলাকার আকাশে কয়েকবার চক্কর দেয়। তখন উড়োজাহাজটি প্রায় ৬ হাজার ১০০ ফুট উচ্চতায় ঘণ্টায় ১৮৮ নট গতিতে উড়ছিল।

এদিকে, জরুরি অবতরণের প্রস্তুতি হিসেবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এ সময় সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলায় ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় উদ্ধার ও জরুরি সেবার দল প্রস্তুত রাখা হয়।

পরে পাইলট উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করান। বিমান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ ঘটনায় উড়োজাহাজটির কোনো যাত্রী বা ক্রু আহত হননি।

মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে অভিনেতা ইমরান খান…
  • ১০ অক্টোবর ২০২৬
কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০১ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞ…
  • ১০ অক্টোবর ২০২৬
এসএসসিতে বরিশাল শিক্ষা বোর্ডে বৃত্তি পেলেন ১১১৮ জন, দেখুন ত…
  • ১০ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের মারধরের ঘটনায় রাবিতে বিশেষ সিন্ডিকেট ১৫ অক্টোবর
  • ১০ অক্টোবর ২০২৬
শিক্ষকদের নতুন পে-স্কেলে বেতন পেতে দেরি কেন, জানাল অর্থ বিভ…
  • ১০ অক্টোবর ২০২৬
শিক্ষাখাতের উন্নয়নে সরকার বদ্ধপরিকর: ভূমিমন্ত্রী
  • ১০ অক্টোবর ২০২৬