যবিপ্রবির বাসে স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে হামলা, আহত ৩

২৮ ডিসেম্বর ২০২১, ০৮:১৪ PM
বাসে হামলা

বাসে হামলা © টিডিসি ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কালীগঞ্জগামী বাস ‘চামেলী’তে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ৩ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে দুলালমন্দিয়া নামক জায়গায় এ হামলার ঘটনা ঘটে।

বাসে থাকা যবিপ্রবির প্রশাসনিক কর্মকর্তা সাইফুর রহমান জানান, ‘‘দুলালমন্দিয়ার কাছাকাছি পৌঁছালে হঠাৎ একটি মোটরসাইকেল বাসের সামনে এস দাঁড়ায়। এতে পরিবহন চালক বাস থামান। এরপর কিছু বুঝে ওঠার আগেই মোটরসাইকেল থেকে নেমে গাড়ির গ্লাস ভাংচুর করে ড্রাইভারকে এলোপাতাড়ি মারধর শুরু করে অজ্ঞাত যুবকরা। এই হামলায় স্থানীয় কাউন্সিলর মনিরুজ্জামান রিংকু তার সাঙ্গোপাঙ্গ নিয়ে হামলায় অংশগ্রহণ করে এবং ভাংচুর চালায়। এতে বাস চালক সহ আরও দুই জন গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন: যবিপ্রবিতে গবেষণা পুকুরের বেহাল দশা, ফেলা হচ্ছে উচ্ছিষ্ট

এ ঘটনায় অভিযুক্ত কাউন্সিলর মনিরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন। পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া বলেন, ‘‘হামলার ঘটনার অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে। এই ঘটনায় লিটন নামের একজনকে আটক করা হয়েছে’’।

আরও পড়ুন: হাবিপ্রবি শিক্ষার্থীরা বছরে ৫০ হাজার টাকা বীমা সুবিধা পাবেন

জানা গেছে কাউন্সিলর মনিরুজ্জামান রিংকু স্থানীয় সাংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের আপন ভাতিজা।

বিয়ের আগে রক্ত পরীক্ষা করা কোনো খারাপ বিষয় নয়: স্বাস্থ্যমন্…
  • ৩১ জুলাই ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় ছা…
  • ৩১ জুলাই ২০২৬
নেত্রকোনার লিজাকে বিয়ে করে চীনের ওয়্যাং সুলিন এখন নুর উদ্দিন
  • ৩১ জুলাই ২০২৬
রাজধানীর এক থানা থেকে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার, …
  • ৩১ জুলাই ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে প্রযুক্তির পরিবর্তন ও ক্যারিয়ার গঠনে …
  • ৩১ জুলাই ২০২৬
‘ফ্যাসিবাদের শুধু নাম বদলেছে, চরিত্র একই আছে’: মিয়া গোলাম প…
  • ৩১ জুলাই ২০২৬