হাবিপ্রবি শিক্ষার্থীরা বছরে ৫০ হাজার টাকা বীমা সুবিধা পাবেন

২৮ ডিসেম্বর ২০২১, ০৩:২৬ PM
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) নিয়মিত সব শিক্ষার্থীকে স্বাস্থ্য ও জীবনবীমা প্রকল্পের আওতায় আনলো বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রতিবছর এনরোলমেন্ট ফি-এর সাথে বাৎসরিক ২৭০ টাকা প্রিমিয়াম দিয়ে তালিকাভুক্ত বিভিন্ন হাসপাতালে স্বাস্থ্য ও চিকিৎসাসেবা নেওয়ার ক্ষেত্রে বছরে সর্বোচ্চ ৫০ হাজার টাকা বীমাসুবিধা পাবেন শিক্ষার্থীরা। তবে এ সুবিধা ছাত্রত্ব শেষ হলে পাওয়া যাবে না।

আরও পড়ুন: অভ্যাস ঠিক রাখতে বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের ঘুম ভাঙায় শিক্ষক

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ। তিনি বলেন, প্রত্যেক শিক্ষার্থী হাসপাতালে ভর্তির ক্ষেত্রে বার্ষিক সর্বোচ্চ ৫০ হাজার টাকা বীমাসুবিধা পাবেন। এরমধ্যে হাসপাতালে থাকাকালীন কেবিন বা ওয়ার্ডের ভাড়া, হাসপাতাল সেবা, অস্ত্রোপচারজনিত ব্যয়, চিকিৎসকের পরামর্শ ফি, ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষার বিল বাবদ দৈনিক সর্বোচ্চ ৩ হাজার টাকা চিকিৎসা ব্যয় পাবে।

বহির্বিভাগে চিকিৎসার ক্ষেত্রে প্রত্যেক শিক্ষার্থীর জন্য বছরে ১০ হাজার টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্যে বহির্বিভাগে পরীক্ষা-নিরীক্ষার ব্যয় অন্তর্ভুক্ত থাকবে ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ফি বাবদ প্রতি ব্যবস্থাপত্রে সর্বোচ্চ ৫০০ টাকা পাওয়া যাবে। তবে কোনো শিক্ষার্থী ছাত্রত্ব হারালে অথবা ছাত্রত্ব না থাকলে বীমা সুবিধা পাবেন না বলে জানান তিনি।

আরও পড়ুন: স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেফতার প্রধান আসামিসহ ৩

তিনি আরও বলেন, নতুন শিক্ষাবর্ষ ভর্তি হতে যাওয়া সব শিক্ষার্থীদের জন্য এটি বাধ্যতামূলক করা হবে। তবে বর্তমান শিক্ষার্থীদের জন্য জানুয়ারি মাসে গুগল ফর্ম এর মাধ্যমে মতামত নেওয়া হবে। শিক্ষার্থীরা বীমা সুবিধা নিতে চাইলে সবার জন্য এটি বাধ্যতামূলক করা হবে।

এছাড়াও বীমা-সংক্রান্ত সব শর্ত ও বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.hstu.ac.bd) পাওয়া যাবে।

বেইলি রোডের প্রেম নাকি টেকে না! লস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬
বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্ত…
  • ০২ এপ্রিল ২০২৬
বিবাহিত শিক্ষার্থীদের হলে সিট বাতিলের সিদ্ধান্ত ঢাকা কলেজে
  • ০২ এপ্রিল ২০২৬
ইরানের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করল আর্জেন্টিনা
  • ০২ এপ্রিল ২০২৬
মন্ত্রিসভার বৈঠক শুরু, আলোচনায় অনলাইন ক্লাস
  • ০২ এপ্রিল ২০২৬