হাবিপ্রবি 

ভর্তি পরীক্ষায় বাইক সার্ভিস দেবে ছাত্রদল

২৪ জানুয়ারি ২০২৬, ০৯:৫১ PM , আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬, ০৯:৫৩ PM
ভর্তি পরীক্ষায় ছাত্রদলের বাইক সার্ভিস

ভর্তি পরীক্ষায় ছাত্রদলের বাইক সার্ভিস © টিডিসি ফটো

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন সুযোগ-সুবিধা ও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কল্যানের লক্ষ্যে কার্যক্রম তুলে ধরতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, হাবিপ্রবি শাখা।

শনিবার (২৪ জানুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ছাত্রদলের পক্ষ থেকে ১১ দফা কর্মপরিকল্পনা উত্থাপন করা হয়।

ছাত্রদলের পক্ষে উক্ত কর্মপরিকল্পনার অংশ হিসাবে স্পিড ব্রেকার রং করা,ছেলে ও মেয়েদের আবাসন ব্যবস্থা,ব্যাগ-মোবাইল সুরক্ষা, অভিভাবকদের বসার সুব্যবস্থা,পানি ও স্যালাইন সরবরাহ, জরুরি ওষধ সরবরাহ, জরুরি বাইক সার্ভিস, ট্রাফিক কন্ট্রোল, খাবারের মান ও দাম তদারকি, যানবাহনের ভাড়া মনিটরিং, মেসগুলোতে আবাসনের সুব্যবস্থা নিশ্চিতকরন,ক্যাম্পাস এলাকার নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে সার্বক্ষনিক সহায়তা অন্তর্ভুক্ত।

সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা বলেন, "ভর্তি পরিক্ষায় প্রশাসন ও ভর্তিচ্ছুদের সার্বিক সহায়তায় কাজ করবে ছাত্রদল। আমরা ইতিমধ্যেই ছেলে ও মেয়েদের হলগুলোতে থাকার ব্যবস্থা করেছি।এছাড়াও আমাদের তিনদিনব্যাপী স্টল রাখছি যাতে ভর্তিচ্ছু ও অভিভাবকদের বসার ব্যবস্থা করা যায়।আমরা জরুরি ওষুধ ও প্রয়োজনে বাইক সার্ভিস দিবো।"

উল্লেখ্য, আগামী ২৬,২৭ ও ২৮ জানুয়ারি পর্যায়ক্রমে তিন দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ে 'এ','বি','সি",ও 'ডি' এই চারটি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেখানে মোট ১ হাজার ৭৯৫ টি আসনের বিপরীতে লড়বেন ৯৪ হাজার ৩৭৫জন ভর্তিচ্ছু।

এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9