বুটেক্সে ভর্তি শুরু ৩০ ডিসেম্বর

২৭ ডিসেম্বর ২০২১, ০৫:৫৮ PM
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে © ফাইল ছবি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের ২০২০-২১ সেশনে ভর্তি পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে ভর্তি শুরু হবে ৩০ ডিসেম্বর থেকে। রবিবার (২৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. শাহ আলিমুজ্জামান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, মেধাক্রম ১-৫৯৩তম পর্যন্ত নির্ধারিত ভর্তি প্রত্যাশীদের ৩০ ডিসেম্বর সকাল ৮টা থেকে সকাল ৯টার মধ্যে উপস্থিত থাকতে বলা হয়েছে। অন্যথায় অনুপস্থিতির সাপেক্ষে শূন্য থাকার শর্তে পরবর্তী মেধাক্রম ভর্তির সুযোগ পাবে।

এছাড়াও মুক্তিযোদ্ধা ও উপজাতি কোটায় স্থানপ্রাপ্তদেরও উক্ত তারিখ ও সময়ে উপস্থিত থাকার জন্য নোটিশে বলা হয়েছে। আসন শূন্য থাকার শর্তে অপেক্ষমান তালিকা ১ জানুয়ারিতে প্রকাশ করা হবে।

ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজ পত্র-

ক) মূল কপি + সত্যায়িত ফটোকপি

১.এসএসসি ও এইচএসসির মার্কসিট ও টেস্টিমোনিয়েল।

২. এইচএসসির রেজিস্ট্রেশন কার্ড।

খ) অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র (মূল কপি)

১. ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।

২. বিভাগ নির্ধারণী চয়েজ ফর্ম (কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত)।

৩. স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার/কাউন্সিলর অথবা কোন গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত পিতা বা অভিভাবকের বাৎসরিক আয়ের সনদ।

৪. সদ্য তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজ ছবি।

৫.স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট।

৬. ভর্তি ফি বাবদ ১৯,৯০০/- (ঊনিশ হাজার নয়শত) টাকা ও মেডিক্যাল ফি বাবদ ২০০/ (দুইশত) টাকাসহ মোট ২০,১০০/- (বিশ হাজার একশত) টাকা জমা প্রদানের রশিদ।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ৬০০ আসনের বিপরীতে এতে ১৪ হাজার ৯৭৭ জন পরীক্ষার্থী এই ভর্তিযুদ্ধে অংশ নেন এবং ১৯ নভেম্বর ফলাফল প্রকাশ করা হয়।

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৬০ ডলার করার দাবি
  • ১৩ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারিতে ৩১ বিষয়ে আবেদন পড়ল প্রায় ৪ লাখ
  • ১৩ নভেম্বর ২০২৬
লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১
  • ১৩ নভেম্বর ২০২৬
সপ্তাহে ২৫০০ টাকা চাঁদায় ব্যবসার সুযোগ, নাম বলায় বিক্রেতাকে…
  • ১৩ নভেম্বর ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন বাড়ছে, সাপ্লিমেন্টারিতে বসা…
  • ১৩ নভেম্বর ২০২৬
পারিবারিক বিরোধের জেরে মারধর, ছোট ভাইয়ের মৃত্যুর অভিযোগ
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950