৬ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির

১৩ নভেম্বর ২০২৬, ১২:২৬ PM
৬ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির

৬ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির © সংগৃহীত

‎পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ছয় শতাধিক নবীন শিক্ষার্থীর অংশগ্রহণে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন, গবেষণা, বই পড়া ও রাজনৈতিক সচেতনতার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। 
‎
‎বৃহস্পতিবার (১২ নভেম্বর) পাবনা জেলা শিল্পকলা একাডেমির বনমালী মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। এ সময় নবীন শিক্ষার্থীদের উপহার হিসেবে পবিত্র কোরআন, হিজাব, টি-শার্ট ও বই দেওয়া হয়।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক আজিজুর রহমান আজাদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ, কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ আবু মুসা ও বিজ্ঞান সম্পাদক মাহমুদুল হাসান।
‎
‎বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন স্কিল ইভেন্ট ও ক্যারিয়ার কোচের প্রতিষ্ঠাতা ড. জামাল উদ্দীন জামি। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার আমির প্রভাষক নজরুল ইসলাম, জেলা সেক্রেটারি আব্দুল গাফফার খান ও নায়েবে আমির মাওলানা প্রিন্সিপাল ইকবাল হোসেন।
‎
‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি হৃদয় আলম উল্লাস, সেক্রেটারি শামীম ওসমানসহ সংগঠনটির বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতাকর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাসিম বিল্লাহ ও গোলাম নসরুল্লাহ।
‎
‎অনুষ্ঠানে ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের পাঁচ বছরে একজন শিক্ষার্থী কী অর্জন করলেন, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একই সময়ে কেউ ইংরেজি, চীনা বা স্প্যানিশ ভাষা শিখছেন, কেউ কম্পিউটার দক্ষতা অর্জন করছেন, আবার কেউ গবেষণায় যুক্ত হচ্ছেন। অন্যদিকে অনেক শিক্ষার্থী পাঁচ বছর পার করেও নিজের অবস্থানের পরিবর্তন করতে পারেন না। এর অন্যতম কারণ সময়ের সঠিক ব্যবহার না করা। তাই বিশ্ববিদ্যালয় জীবনকে শুধু একাডেমিক পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না রেখে ভাষা, প্রযুক্তি, গবেষণা ও অন্যান্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে।
‎
‎বই পড়ার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, অনেক বই পড়লেই যে জ্ঞান বাড়বে, বিষয়টি এমন নয়। কিছু গুরুত্বপূর্ণ বই মানুষের চিন্তাভাবনা ও জীবনদর্শনে পরিবর্তন আনতে পারে। তাই বাছাই করা গুরুত্বপূর্ণ বই বারবার পড়া প্রয়োজন। একটি বইয়ের ৫০টি পৃষ্ঠা থেকেও জীবনের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া সম্ভব।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক আজিজুর রহমান আজাদ বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি হওয়ার পর থেকেই ক্যারিয়ার নিয়ে পরিকল্পনা শুরু করতে হবে। এ সময় থেকেই ক্যাম্পাসের বিভিন্ন ক্লাব ও সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া প্রয়োজন। সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে সিভি সমৃদ্ধ করতেও সহায়তা করে।
‎
‎তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু চাকরির পেছনে ছুটলে হবে না। জ্ঞান-বিজ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের দিকেও মনোযোগ দিতে হবে। নিজেদের দক্ষতা বাড়াতে না পারলে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা কঠিন হবে।
‎
‎রাজনৈতিক সচেতনতার গুরুত্ব তুলে ধরে আজিজুর রহমান আজাদ বলেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়া বাধ্যতামূলক নয়। তবে প্রত্যেক শিক্ষার্থীর রাজনৈতিকভাবে সচেতন হওয়া প্রয়োজন। দেশের স্বার্থ, ইতিহাস, অর্থনীতি ও পররাষ্ট্রনীতি সম্পর্কে জানতে হবে। দেশের উন্নয়ন ও সামাজিক পরিবর্তনে সচেতন নাগরিক হিসেবে ভূমিকা রাখতে হবে।
‎
‎পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি হৃদয় আলম উল্লাস বলেন, এ অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের নিয়ে আমাদের কার্যক্রমের যাত্রা শুরু হলো। ভবিষ্যতে আরও বড় পরিসরে বিভিন্ন কার্যক্রম আয়োজন করা হবে। যেসব শিক্ষার্থী সরাসরি ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত হতে চান না, তবে সংগঠনটির পক্ষ থেকে পরামর্শ ও সহযোগিতা নিতে চান, তাদের জন্যও সুযোগ রয়েছে।
‎
‎তিনি বলেন, শিক্ষার্থীরা নিজেদের পড়াশোনা ও অন্যান্য কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে প্রতিবেদন দিলে সংগঠনের দায়িত্বশীলরা সে অনুযায়ী প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেবেন।

স্নাতকোত্তর ও পিএইচডিতে ফুল ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে থাইল্য…
  • ১৩ নভেম্বর ২০২৬
ক্লিনিক থেকে নবজাতক চুরির অভিযোগ, ৭ দিন বয়সি শিশুসহ নারী আটক
  • ১৩ নভেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানের মীরজাফর হলেন হাসানাত ও সারজিস
  • ১৩ নভেম্বর ২০২৬
স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ বিশ্ববি…
  • ১৩ নভেম্বর ২০২৬
বোমা-সন্ত্রাস করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুলের পাপড়ি দিয়…
  • ১৩ নভেম্বর ২০২৬
৬ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950