প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন যবিপ্রবির ৬ শিক্ষার্থী

২৩ ডিসেম্বর ২০২১, ১১:৪৯ AM
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থী

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থী © সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সর্বোচ্চ ফলাফলের উপর ভিত্তি করে ৬ অনুষদের ছয়জন শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯ এর জন্য মনোনীত হয়েছেন।

বুধবার (২২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: দেওয়ানগঞ্জের শাহানশাহ র‌্যাবের হাতে গ্রেফতার

প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯ মনোনীত যবিপ্রবির শিক্ষার্থীরা হলেন- প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শোয়েব মোহাম্মদ (আইপিই বিভাগ), জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের সাবনীল বিশ্বাস (এফএমবি বিভাগ), ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের সায়েদুন্নেছা নিশি (ইএসটি বিভাগ), বিজ্ঞান অনুষদের মোঃ ইসমাইল (রসায়ন বিভাগ), কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের মোঃ আতিকুর রহমান (ইংরেজি বিভাগ), স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের মোঃ রায়হান চৌধুরী (পিইএসএস বিভাগ)।

আরও পড়ুন: অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক

উল্লেখ্য, ২০০৫ সাল থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী স্বর্ণপদক দেওয়া শুরু করে। সম্প্রতি ইউজিসি তাদের নিজস্ব ওয়েবসাইটে এ পদকের জন্য মনোনীত দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নাম প্রকাশ করে।

রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬
দুইবার প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরও বেঁচে যাওয়া ক্রিস্টা হা…
  • ১১ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালির ঘটনায় মামলা, গ্রেপ্তার আয়াসস…
  • ১১ অক্টোবর ২০২৬
জেলেনস্কিকে সরিয়ে ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট নিয়োগ দেওয়ার আহ…
  • ১১ অক্টোবর ২০২৬
‘রাজুর স্ত্রী’ পরিচয়ে কক্সবাজার হোটেলে উঠেন স্কুলছাত্রী তাজ…
  • ১১ অক্টোবর ২০২৬
শিক্ষা অধিকার সংসদের ‘এডুএনভয়’ নেটওয়ার্কের উদ্বোধন
  • ১১ অক্টোবর ২০২৬