শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড়

দেওয়ানগঞ্জের শাহানশাহ র‌্যাবের হাতে গ্রেফতার

২৩ ডিসেম্বর ২০২১, ১০:০৯ AM
মো. শাহনেওয়াজ শাহানশাহ

মো. শাহনেওয়াজ শাহানশাহ © ফাইল ছবি

শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মারার ঘটনায় বরখাস্ত জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহকে রাজধানীর একটি হোটেল থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে উত্তরা-৬ নম্বর সেক্টরের হোটেল ডি মেরিডিয়ানে অভিযান চালিয়ে থেকে তাকে গ্রেফতার হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

আরও পড়ুন: শিক্ষা মন্ত্রণালয় থেকে এনএসইউর কোষাধ্যক্ষ নিয়োগের সেই নথি গায়েব

র‌্যাবের এই বিভাগের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এর আগে বলেছিলেন, ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে’ শাহানশাহকে গ্রেপ্তার করছেন তারা। গ্রেপ্তারের পর তাকে জামালপুরে পাঠানো হবে।

গত ১৬ ডিসেম্বর জামালপুরের দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ করে থাপ্পড় মারেন মেয়র শাহনেওয়াজ। পুষ্পস্তবক দেওয়ার সময় নামের সিরিয়াল ঘোষণাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী খুন

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ এরপর থানায় মামলা করেন ওই শিক্ষা কর্মকর্তা।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশ হয়।

নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে বাস; নিহত ২, আহত ২৫
  • ৩১ জুলাই ২০২৬
বিশ্ববাজারে কমেছে তেলের দাম
  • ৩১ জুলাই ২০২৬
নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা, আইফো…
  • ৩১ জুলাই ২০২৬
ফিফার বিরুদ্ধে ঐক্যবদ্ধ উয়েফা-কনকাকাফ, ৯৬ দেশের বিশ্বকাপ বয়…
  • ৩১ জুলাই ২০২৬
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন কালীগঞ্জ পৌরসভা
  • ৩১ জুলাই ২০২৬
এলপিএলে জ্বলে উঠলেন সাকিব, অলরাউন্ডার পারফরম্যান্সে জিতল দলও
  • ৩১ জুলাই ২০২৬