এলপিএলে জ্বলে উঠলেন সাকিব, অলরাউন্ডার পারফরম্যান্সে জিতল দলও

৩১ জুলাই ২০২৬, ০৯:৪২ AM
 সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) অবশেষে ব্যাট ও বল—দুই হাতেই জ্বলে উঠলেন সাকিব আল হাসান। ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে অপরাজিত ২২ রানের ইনিংস খেলার পাশাপাশি বল হাতে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা অলরাউন্ডার পারফরম্যান্স উপহার দেন তিনি। তার দারুণ নৈপুণ্যে জাফনা কিংস ২১ রানের জয় তুলে নেয়।

এবারের এলপিএলে এর আগে পাঁচ ম্যাচে মাত্র দুইবার ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিলেন সাকিব। এক ম্যাচে অপরাজিত ১০ রান করেন, আরেক ম্যাচে প্রথম বলেই আউট হন। ক্যান্ডির বিপক্ষে ছয় নম্বরে নেমে ১৬ বলে এক চার ও এক ছক্কায় অপরাজিত ২২ রান করেন তিনি।

জাফনা কিংসের হয়ে এই ম্যাচে খেলেছেন বাংলাদেশের আরেক ক্রিকেটার তাওহিদ হৃদয়ও। চার নম্বরে নেমে তিনি ১৬ বলে ২১ রান করেন। ওপেনার কামিল মিশারা সর্বোচ্চ ৪৯ রান করলে নির্ধারিত ২০ ওভারে ২২১ রানের বড় সংগ্রহ গড়ে জাফনা।

বল হাতে নিজের প্রথম ওভারেই সাফল্য পান সাকিব। চতুর্থ ওভারে বোলিংয়ে এসে ফেরান ক্যান্ডির ওপেনার লাহিরু ইগালাগামাগেকে। পরের ওভারে আউট করেন তিন নম্বরে নামা কুশল পেরেরাকে।

নিজের শেষ ওভারের শেষ বলে ক্যান্ডি অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাকেও সাজঘরে ফেরান সাকিব। ১২ বলে ২৪ রান করা হাসারাঙ্গার বিদায়ের পরই ম্যাচের ভাগ্য অনেকটা নিশ্চিত হয়ে যায়।

তবে শেষ ওভারে হাসারাঙ্গা সাকিবকে টানা তিনটি ছক্কা হাঁকান। চতুর্থ ছক্কা মারতে গিয়ে তিনি আউট হন। চার ওভারে ৪৩ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন সাকিব।

এই জয়ে সাত ম্যাচে পাঁচটি জয় নিয়ে ১০ পয়েন্ট সংগ্রহ করেছে জাফনা কিংস। ম্যাচের আগেই প্লে-অফ নিশ্চিত করা দলটি এখন পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও শক্ত করেছে। 

অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে জাবি স্কুল-কলেজের শিক্ষার্থীদে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
খাইরুলকে মারধরের অভিযোগে সেই অধ্যক্ষের এমপিও স্থগিত, নোটিশ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নতুন অধ্যক্ষ ফাতেমা জোহরা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে লটারি নয়, ভর্তি পরীক্ষারে দাবিতে অভিভাবকদের মানবব…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অবশেষে প্রাথমিকের নিয়োগপত্র পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাইয়…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নিরাপত্তা শঙ্কার মধ্যেই মিয়ানমারে ফিরছে ১,৫০০ শরণার্থী
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬