জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন কালীগঞ্জ পৌরসভা

৩১ জুলাই ২০২৬, ০৯:৪৫ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৬, ০৯:৪৭ AM
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন কালীগঞ্জ পৌরসভা

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন কালীগঞ্জ পৌরসভা © টিডিসি ফটো

ঝিনাইদহের কালীগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনালে রায়গ্রাম ইউনিয়ন ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কালীগঞ্জ পৌরসভা একাদশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে সরকারি নলডাঙ্গা ভুষণ স্কুল মাঠে অনুষ্ঠিত জমজমাট ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন প্রধান অতিথি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। খেলা শেষে তিনি বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও ১০ হাজার টাকার প্রাইজমানি তুলে দেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এম. এ. মজিদ, জেলা প্রশাসক নোমান হোসেন, ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা পরিষদের সচিব সেলিম রেজা, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ এবং বিএনপি নেতা আতিয়ার রহমান ও তবিবুর রহমান মিনি।

খেলা শুরুর আগে প্রধান অতিথি দুই দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে রেফারির বাঁশিতে শুরু হয় বহুল প্রতীক্ষিত ফাইনাল। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে কালীগঞ্জ পৌরসভা একাদশের বিদেশি খেলোয়াড় ঝুনুর একমাত্র গোলে জয় নিশ্চিত হয়।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন কালীগঞ্জ পৌরসভা একাদশের অধিনায়ক হাসানুজ্জামান কায়েস।

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এবং কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ পরিচালনা করেন রেফারি আব্দুর রাজ্জাক। সহকারী রেফারির দায়িত্ব পালন করেন মোমেনুল হক খোকা, খায়রুল ইসলাম ও আকিদুল ইসলাম। পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাপতি আশরাফুজ্জামান রনি ও তৌফিকুজ্জামান কাজল। খেলার ধারাভাষ্য প্রদান করেন রবিউল ইসলাম।

অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে জাবি স্কুল-কলেজের শিক্ষার্থীদে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
খাইরুলকে মারধরের অভিযোগে সেই অধ্যক্ষের এমপিও স্থগিত, নোটিশ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নতুন অধ্যক্ষ ফাতেমা জোহরা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে লটারি নয়, ভর্তি পরীক্ষারে দাবিতে অভিভাবকদের মানবব…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অবশেষে প্রাথমিকের নিয়োগপত্র পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাইয়…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নিরাপত্তা শঙ্কার মধ্যেই মিয়ানমারে ফিরছে ১,৫০০ শরণার্থী
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬