ঢামেকের আটতলা থেকে তরুণীর ঝাঁপ, অতঃপর...

৩১ জুলাই ২০২৬, ০৯:২৫ AM
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের আটতলা থেকে নিচে পড়ে রিয়া (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। 

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, রিয়ার মানসিক সমস্যা ছিল। এ কারণে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। শুক্রবার ভোরে সবার অজান্তে তিনি ভবনের ওপর থেকে নিচে লাফিয়ে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রিয়ার চাচা রফিকুল ইসলাম জানান, এসএসসি পাসের পরই রিয়াকে সিঙ্গাপুর প্রবাসী এক পাত্রের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে দেওয়া হয়। পরে তার স্বামী দেশে এসে আবার চলে যায়। এরপর থেকে রিয়া ধীরে‌ ধীরে মানসিকভাবে অসুস্থ হতে শুরু করে। গত কিছুদিন ধরে সমস্যাটা বাড়তে থাকে। ঢামেক হাসপাতালে পাঁচদিন ধরে ভর্তি ছিল।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
গণপিটুনিতে নিহত চেয়ারম্যান সেলিম খান ও ছেলে শান্ত খানের মরদ…
  • ০৭ অক্টোবর ২০২৬
দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা
  • ০৭ অক্টোবর ২০২৬
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা বাড়ানোর সুপারিশ
  • ০৭ অক্টোবর ২০২৬
‎জাবির জঙ্গলে গভীর রাতে ৩ নারীসহ ৫ বহিরাগত, পুলিশের কাছে হস…
  • ০৭ অক্টোবর ২০২৬