নোবিপ্রবির মেধাতালিকা প্রকাশ, ভর্তি ফি ১৬ হাজার টাকা

২১ ডিসেম্বর ২০২১, ১১:৩৮ PM
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির মেধাতালিকা (সাধারণ ও কোটা) প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে (https://admission.nstu.edu.bd) এই ফল প্রকাশ করা হয়।

ভর্তির ওয়েবসাইটে গিয়ে ২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছের অ্যাপ্লিকেশন আইডি ও রোল নম্বর, এসএসসি ও এইচএসসির রোল নম্বর দিয়ে লগইন করে মেধাক্রমসহ বিস্তারিত তথ্য জানতে ও ডাউনলোড করতে পারবে ভর্তিচ্ছুরা। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতরের শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার নার্গিস আক্তার হেলাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষার্থীর মেধাক্রম ও পছন্দক্রমের ভিত্তিতে শুধুমাত্র নির্ধারিত আসনের বিপরীতে শিক্ষার্থীদেরকে বিভাগ/বিষয় বরাদ্দ প্রদান করা হয়েছে। ভর্তির তারিখ, ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও ভর্তি পদ্ধতি বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ৩০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nstu.edu.bd) এবং ভর্তির ওয়েবসাইটের www.admission.nstu.edu.bd) এর মাধ্যমে জানানো হবে। তবে ভর্তি ফি আনুমানিক সর্বোচ্চ ১৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

নোবিপ্রবি সূত্রে জানা যায়, গত সোমবার (২০ ডিসেম্বর) এই মেধাতালিকা প্রকাশ করা হয়েছিল। তবে এই তালিকা নিয়ে শিক্ষার্থীদের কিছু অভিযোগ ছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে প্রকাশিত মেধাতালিকা স্থগিত করে যাচাই-বাচাই করে মঙ্গলবার প্রকাশ করা হয়।

এর আগে গত ২৪ নভেম্বর থেকে নোবিপ্রবিতে ভর্তি আবেদন শুরু হয়। ৯ ডিসেম্বর আবেদনের সময় শেষ হওয়ার কথা থাকলেও ৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে আবেদনের সময় ছয়দিন বাড়িয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়। বিশ্ববিদ্যালয়টিতে ভর্তির জন্য আবেদন করেছে ৫২ হাজার ২৮৫ শিক্ষার্থী।

সরকারকে ৩ লাখ ৮৩ হাজার ডোজ পোলিও টিকা দিল চীনের সিনোভ্যাক
  • ১৩ মে ২০২৬
নোবিপ্রবির অসুস্থ শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে ছাত্রশিবির স…
  • ১৩ মে ২০২৬
কেন্দ্রীয় কারাগারেই মামলার বাদীর সঙ্গে আসামির বিয়ে
  • ১৩ মে ২০২৬
কোরবানির হাটে সতর্কতা: কৃত্রিমভাবে মোটাতাজা পশু চেনার উপায়
  • ১৩ মে ২০২৬
৩৩ মণের ‘বাংলার ডন’ কাঁপাবে কোরবানির হাট
  • ১৩ মে ২০২৬
পাবনায় লিচুর বাম্পার ফলন, লাভের আশা চাষিদের
  • ১৩ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9