চোখের পানিতে বশেমুরবিপ্রবি শিক্ষককে বিদায় জানালো শিক্ষার্থী-সহকর্মীরা

১৪ অক্টোবর ২০২১, ০৩:৩১ PM
ছেলে কাজী মসিউর রহমানের বিদায়ে কান্নারত তার পিতা

ছেলে কাজী মসিউর রহমানের বিদায়ে কান্নারত তার পিতা © ফাইল ছবি

অশ্রুসিক্ত নয়নে সড়ক দুর্ঘটনায় নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক ছাত্র উপদেষ্টা কাজী মসিউর রহমান রাজিবকে শেষবিদায় জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০.৩০টায় কাজী মসিউর রহমানের মৃতদেহ বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরবর্তীতে সকাল ১১.৩০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং জানাজার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তারা তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষক এবং শেখ রাসেল হলের প্রভোস্ট শেখ ফায়েকুজ্জামান মিয়া বলেন, “তিনি শুধু ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের নয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের শিক্ষক ছিলেন। তিনি আমারও শিক্ষক ছিলেন। সবসময় ছোট ভাইয়ের মত আগলে রেখেছেন। ভালোকে ভালো এবং খারাপকে খারাপ বলার সৎ সাহসটা আমি তার কাছ থেকেই পেয়েছি। তার মৃত্যুতে আমরা একজন অভিভাবককে হারালাম।”

আইন অনুষদের ডিন প্রক্টর ড. মো. রাজিউর রহমান বলেন, “তিনি অত্যন্ত মেধাবী এবং প্রগতিশীল একজন শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।”

জানাজা নামাজে বশেমুরবিপ্রবি উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "তিনি কতটা জনপ্রিয় ছিলেন আমরা তা আজকে জানাজা নামাজেই দেখতে পাচ্ছি। তোমরা যারা ছাত্ররা আছো তারা যখনই নামাজ পড়বে তখনই তার জন্য দোয়া করবে এটা তোমাদের কাছ থেকে উনার সবথেকে বড় প্রাপ্য।"

জানাজা এবং শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষ কাজী মসিউর রহমানের মরদেহ নিজ বাড়ি পিরোজপুরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাকে দাফন করা হবে।

প্রসঙ্গত, গতকাল বুধবার (১৩ অক্টোবর) ঢাকা-পিরোজপুর মহাসড়কের নাজিরপুর থানার কবিরাজবাড়ি এলাকায় বাস ও ভ্যানের সংঘর্ষে কাজী মসিউর রহমান এবং তার স্ত্রী ও ছেলে গুরুতর আহত হন। পরবর্তীতে হাসপাতালে নেয়ার পথে মসিউর রহমান মৃত্যুবরণ করেন।

সৌদি প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগ দেওয়ার অর্থ কী?
  • ০১ আগস্ট ২০২৬
৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা
  • ০১ আগস্ট ২০২৬
যশোর-খুলনা মহাসড়ক: ৯ বছরে সাড়ে ৫০০ কোটি ব্যয়, তবু ভোগান্তি
  • ০১ আগস্ট ২০২৬
প্রাথমিকে মার্শাল আর্ট বাধ্যতামূলক হচ্ছে
  • ০১ আগস্ট ২০২৬
লিভারের তিন ‘নীরব ঘাতক’, যেসব লক্ষণ অবহেলা করলেই বিপদ
  • ০১ আগস্ট ২০২৬
আজ থেকে সব ম্যাক ডিভাইসে বন্ধ হচ্ছে মাইক্রোসফটের জনপ্রিয় অ্…
  • ০১ আগস্ট ২০২৬