বিশ্বসেরা গবেষকদের তালিকায় যবিপ্রবির ২৫ শিক্ষক

১৩ অক্টোবর ২০২১, ০৪:৪৮ PM
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

এডি স্যায়েন্টিফিক ইনডেক্সের করা বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন বিভাগের ২৫ জন শিক্ষক।

তালিকায় যবিপ্রবির গবেষকদের মধ্যে প্রথম ও দেশের মধ্যে ১৩তম স্থানে রয়েছেন ফিশারিজ এন্ড মেরিন বায়োসাইন্স বিভাগের সহকারী অধ্যাপক মো. হাবিবুর রহমান, দ্বিতীয় স্থানে রয়েছেন অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ এবং তৃতীয় স্থানে রয়েছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাভেদ হোসাইন খান।

র‍্যাংকিংয়ে ১২টি ক্যাটাগরিতে বিশ্বের ২০৬টি দেশের গবেষকদের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে বিশ্বের ৭ লাখ ৮ হাজার ৫৬১ জন গবেষকের মধ্যে দেশের এক হাজার ৭৮৮ জন গবেষক স্থান পেয়েছেন।

তালিকায় স্থান পাওয়া যবিপ্রবির অন্যান্য শিক্ষকরা হলেন- বিপ্লব হোসাইন, রোকনুজ্জামান, বিপ্লব কুমার বিশ্বাস, ইমরান খান, ওমর ফারুক, আবু হয়াত মুহাম্মদ সাইম, সুজন চৌধুরী, সাখাওয়াত হোসাইন, এইচ এম জাকির হোসাইন, নাজমুল হাসান, মনজুরুল হক, মিনহাজ উদ্দীন মনির, মশিয়ার রহমান, এএম সরজ, তানভীর হাসান, মো. মীর মশাররফ হোসাইন, হুমায়ুন কবির, নাজমুস সাকিব, মাহফুজুর রহমান, রশিদ আল মামুন, বিপ্লব কুমার দাস ও মো. রফিকুল হাসান।

সম্প্রতি প্রকাশিত এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে বাংলাদেশি ১ হাজার ৭৮৮ জন গবেষকের নাম প্রকাশ করা হয়। ১২টি ক্যাটাগরিতে বিশ্বের ২০৬টি দেশের গবেষকদের তালিকা প্রকাশিত হয়েছে। এতে ৭ লাখ ৮ হাজার ৫৬১ জন গবেষক স্থান পেয়েছেন।

গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত ৫ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স এবং সাইটেশন স্কোরের ভিত্তিতে র‍্যাংকিং প্রকাশ করে এডি সায়েন্টিফিক ইনডেক্স।

দ্বিতীয় থেকে নবমে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি
  • ১৩ অক্টোবর ২০২৬
বিশ্ব ব্যর্থতা দিবস আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
ওজন কমানোর পাশাপাশি লিভার ভালো রাখতে খেতে পারেন ৩ ধরনের প্র…
  • ১৩ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রবঞ্চিত অনশনকারীদের আবেদন দিতে বলল অধিদপ্তর, হতে পা…
  • ১৩ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম আর্মি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩১ অ…
  • ১৩ অক্টোবর ২০২৬
জিয়াউর রহমানের প্রথম সমাধি স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন…
  • ১৩ অক্টোবর ২০২৬