দুই মাস পেছাল বুটেক্সের ভর্তি পরীক্ষা

০৮ জুন ২০২১, ১২:৪১ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ফটো

চলমান করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স)২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা দুই মাস পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ আগস্ট বুটেক্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৮ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির বৈঠকে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়।

মঙ্গলবার দুপুরে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছে বুটেক্স উপাচার্য অধ্যাপক আবুল কাশেম। তিনি বলেন, সীমান্তবর্তী জেলাগুলোতে কঠোর লকডাউন থাকা এবং দেশে চলমান বিধিনিষেধের মেয়াদ বাড়ানোয় আমাদের ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে। আগামী ১৮ জুন ভর্তি পরীক্ষা হচ্ছে না।

তিনি আরও বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮ জুনের পরিবর্তে ২০ আগস্ট বুটেক্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুই একদিনের মধ্যেই এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দেয়া হবে।

আরও পড়ুন: বুটেক্সের ভর্তি পরীক্ষা পেছাবে কিনা জানা যাবে মঙ্গলবার

প্রসঙ্গত, গত ৫ এপ্রিল বুটেক্সে ভর্তি আবেদন শুরু হয়ে চলে ১৫ মে পর্যন্ত। আর ২৪ মে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করা যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওইদিন থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়। গত ৬ জুন পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করার সুযোগ ছিল।

এবার বুটেক্সে মোট আসন সংখ্যা ৬০০। এর বিপরীতে ভর্তি যুদ্ধে লিপ্ত হবেন ১৬ হাজার ৯৯২ জন। ফলে প্রতিটি আসনের জন্য ২৮ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবে।

এসএসসি পরীক্ষার তৃতীয় দিনে সর্বোচ্চ বহিষ্কার
  • ২৬ এপ্রিল ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি নীতিমালা কবে প্রকাশ, যা জানা গেল
  • ২৬ এপ্রিল ২০২৬
আপিল করলেন মনিরা শারমিন
  • ২৬ এপ্রিল ২০২৬
ব্যাটিংয়ে ধারাবাহিকতা ফেরাতে চান লিটন
  • ২৬ এপ্রিল ২০২৬
টঙ্গীতে বাবা-ছোট ভাই হত্যায় বড় ছেলে সোহান গ্রেপ্তার
  • ২৬ এপ্রিল ২০২৬
জীবাশ্ম জ্বালানি ছাড়ার দাবিতে তালতলীতে মানববন্ধন
  • ২৬ এপ্রিল ২০২৬