বুটেক্সের দ্বিতীয় সমাবর্তন: নিবন্ধনের সময় বাকি আর মাত্র ৫ দিন

১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৪ AM
বুটেক্স সমাবর্তন

বুটেক্স সমাবর্তন © ফাইল ফটো

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) দ্বিতীয় সমাবর্তন উপলক্ষে চলছে গ্র্যাজুয়েটদের নিবন্ধন কার্যক্রম। ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই নিবন্ধন কার্যক্রম শেষ হবে ২০ অক্টোবর। নিবন্ধনের সময় বাকী রয়েছে ৫ দিন। 

২০২৭ সালের ২১ জানুয়ারি বুটেক্সে দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। বুটেক্সের ৪৫তম থেকে ৪৭তম ব্যাচের গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের পাশাপাশি অধিভুক্ত ন্যাশনাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (এনটেক) ও টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের (টিটেক) দ্বিতীয় থেকে চতুর্থ ব্যাচের শিক্ষার্থীরা এবং অন্যান্য অধিভুক্ত কলেজগুলোর ষষ্ঠ থেকে নবম ব্যাচের শিক্ষার্থীরা এ সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন। 

পাশাপাশি নির্ধারিত শর্ত অনুযায়ী, ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি এর পর বিএসসি, এমএসসি ও এমবিএ প্রোগ্রামের নির্দিষ্ট ব্যাচের প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ শিক্ষার্থী ও গবেষকেরা সমাবর্তনে অংশ নিতে পারবেন।

এদিকে গ্র্যাজুয়েটরা নির্ধারিত সমাবর্তনে অংশগ্রহণ করতে না পারলে, পরবর্তী কোন সমাবর্তনে অংশ নেওয়ার সুযোগ থাকবে না বলে প্রশাসন থেকে জানানো হয়েছে। ফলে আগ্রহী গ্র্যাজুয়েটদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

আবেদনের সময়সীমা বাড়ানোর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে, নির্বাহী কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আপাতত সময় বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেই। তবে নিবন্ধনের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সময়সীমা বাড়ানো হবে কি না, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এ ক্ষেত্রে নিবন্ধনে শিক্ষার্থীদের সাড়া কেমন পাওয়া যায়, তার ওপর পরবর্তী সিদ্ধান্ত নির্ভর করতে পারে।

প্রসঙ্গত, গত বছর ২৭ ডিসেম্বর ২০২৫ বুটেক্স কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হয় প্রথম সমাবর্তন। যেখানে অংশগ্রহণ করেন চার হাজারেরও অধিক গ্র্যাজুয়েট।

ঢাবিসহ ছয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া রিয়াদের গৎবাঁধা রুটিন …
  • ১৬ অক্টোবর ২০২৬
ভিসি ভবনের পাশেই গরু জবাই জবি শিক্ষার্থীদের
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিগ্রি প্রথম বর্ষের দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন…
  • ১৬ অক্টোবর ২০২৬
বুটেক্সের দ্বিতীয় সমাবর্তন: নিবন্ধনের সময় বাকি আর মাত্র ৫ দ…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস উদ্‌যাপন, চোখে স্প্রে ঢুকে…
  • ১৬ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬