রাবিপ্রবি আয়োজিত বঙ্গবন্ধু প্রোগ্রামিং প্রতিযোগিতায় ১ম চুয়েট, ২য় চবি

০৫ মে ২০২১, ০৮:৩০ PM
মুজিববর্ষ উপলক্ষে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রোগ্রমিং কন্টেস্টের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা।

মুজিববর্ষ উপলক্ষে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রোগ্রমিং কন্টেস্টের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা। © টিডিসি ফটো

প্রথমবারের মতো বিভাগীয় পর্যায়ে প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করল রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)। মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত প্রোগ্রমিং প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৭টি দল অংশ নেয়। এতে প্রথম ও তৃতীয় হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রতিযোগী দল আর দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম বিশ্বাবিদ্যালয়ের (চবি) একটি প্রতিযোগী দল।

গত সোমবার (৩ মে) প্রোগ্রামিং কন্টেস্টের উদ্বোধন করেন রাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা।

বিভাগীয় এই প্রোগ্রামিং প্রতিযোগিতায় চুয়েটের দল স্যাফায়র প্রথম ও চুয়েট টিম-৩ তৃতীয় এবং চবির দল হায়পারসনিক দ্বিতীয় স্থান অধিকার করেছে।

আরও পড়ুন: ময়মনসিংহে ভিডিও পর্নোগ্রাফি ব্যবসার অভিযোগে ৪ যুবক গ্রেপ্তার

প্রতিযোগিতায় বিজয়ী দলগুলোকে অভিনন্দন ও অংশগ্রহণকারী দলগুলোকে ধন্যবাদ জানিয়েছেন এর আহ্বায়ক জুয়েল সিকদার। প্রতিযোগিতার সঙ্গে সম্পৃক্ত অন্য সবার প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

ঈদুল ফিতরের পরে পুরষ্কার বিতরণের মাধ্যমে পুরো অনুষ্ঠানের কর্মসূচি সমাপ্ত হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি।

এ অনলাইন প্রোগ্রামিং প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দ্যা ডেইলি ক্যাম্পাস, দ্যা ডেইলি স্টার ও দৈনিক গিরিদর্পণ। কারিগরি সহযোগিতায় বাংলাদেশ কম্পিউটার সোসাইটি; অনলাইন প্রতিযোগিতার প্লাটফর্ম-Toph এবং পৃষ্ঠপোকষতায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ,
Booktionary এবং MidDayDreams.

৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬