ময়মনসিংহে ভিডিও পর্নোগ্রাফি ব্যবসার অভিযোগে ৪ যুবক গ্রেপ্তার

০৫ মে ২০২১, ০৮:০০ PM
ময়মনসিংহে ভিডিও পর্নোগ্রাফি ব্যবসায় জড়িত থাকার অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করা হয়

ময়মনসিংহে ভিডিও পর্নোগ্রাফি ব্যবসায় জড়িত থাকার অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করা হয় © টিডিসি ফটো

ময়মনসিংহে র‌্যাবের অভিযানে ভিডিও পর্নোগ্রাফি ব্যবসায় জড়িত থাকার অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন মো. সুজন (২৩), মো. আনোয়ার হোসেন (২৬), মো. হৃদয় (২১) ও মো. বাদশা মিয়া (২৪)।

গতকাল মঙ্গলবার রাতে চার যুবককে সদর উপজেলার চুরখাই বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৪-এর কর্মকর্তা মেজর আখের মুহাম্মদ জয় ও সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ বেলায়েত হোসাইন অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। র‌্যাব জানায়, এ সময় তাদের কাছ থেকে পর্নোগ্রাফি কাজে ব্যবহৃত তিনটি ডেস্কটপ কম্পিউটার পাঁচটি স্পিকার, ছয়টি কার্ড রিডার ও বিভিন্ন ইলেকট্রনিক্স সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় আজ বুধবার বিকেলে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করা হয়েছে।

আরও পড়ুন: ১৭ মে খুলছে না বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল

বুধবার সন্ধ্যায় সহকারী পুলিশ সুপার ও র‌্যাবের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসাইন এক ই-মেইল বার্তায় এ খবর জানান।

ওই ই-মেইল বার্তায় দাবি করা হয়, গ্রেপ্তার চার যুবক দীর্ঘ দিন ধরে ময়মনসিংহ চুরখাই বাজারের তৈয়ব মার্কেটে অবস্থিত “সুজন কম্পিউটার” ও “আনোয়ার কম্পিউটার” এবং মফিজ মার্কেটে অবস্থিত “বাদশা কম্পিউটার” নামক দোকানের ভেতরে বিভিন্ন প্রকার ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করে অশ্লীল ছবি ও ভিডিও তৈরী করে কম্পিউটারের মাধ্যমে ছড়িয়েছে। এ ছাড়া পর্নোগ্রাফি বিক্রয়, ভাড়া, বিতরণ, সরবরাহ এবং প্রকাশ্যে প্রদর্শন করে গণউপদ্রপ সৃষ্টি করে আসছিল। এ ঘটনায় আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় র‌্যাবের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. কামরুজ্জামান বাদি হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেছেন।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় খোলা না খোলা নিয়ে যা জানা গেল

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence