৯ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়াল চুয়েট

৩০ মার্চ ২০২০, ১০:৩৫ PM

© ফাইল ফটো

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাব দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। তাই এটি মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আগামী ৯ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়িয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।

আজ সোমবার (৩০ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সরকারি ঘোষণা মোতাবেক চুয়েট আগামী ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের বিস্তার রোধে গত ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয় এক ঘোষণায় সব শিক্ষাপ্রতিষ্ঠান ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়।

নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে ‘জুলাই অনির্বাণ’ কর্মসূচি পা…
  • ০৪ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসায় সংঘর্ষের পর হল ছাড়া শিবির
  • ০৪ আগস্ট ২০২৬
জবি শিক্ষক সমিতির বিবৃতি ‘কলঙ্কিত বিবৃতি হয়ে থাকবে: অধ্যাপক…
  • ০৪ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসার ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সান…
  • ০৪ আগস্ট ২০২৬
জবিতে হামলায় আহতদের দেখতে হাসপাতালে ডাকসু নেতারা
  • ০৪ আগস্ট ২০২৬
রাজশাহীতে জামালপুর জেলা কল্যাণ সমিতির নতুন কমিটি
  • ০৪ আগস্ট ২০২৬