বিজয় দিবসে ছাত্রলীগের কর্মসূচীতে অনুপস্থিত সভাপতি-সম্পাদক

১৬ ডিসেম্বর ২০১৯, ০৫:৩৭ PM
সংগঠনের কর্মসূচীতে নেই শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক

সংগঠনের কর্মসূচীতে নেই শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক © টিডিসি ফটো

মহান বিজয় দিবস উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এসময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক সহ পদধারী অনেক নেতাকেই দেখা যায় নি। এতে ক্ষোভ জানিয়েছেন সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা।

আজ ১৬ ডিসেম্বর (সোমবার) সকাল ১০টায় মহান বিজয় দিবস উপলক্ষে নোবিপ্রবি প্রশাসন, বিভাগসমূহ, হলসমূহ এবং শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এসময় নোবিপ্রবি ছাত্রলীগের ব্যানারে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করতে দেখা যায় ছাত্রলীগের নেতাকর্মীদের।

কর্মসূচীতে নোবিপ্রবি ছাত্রলীগ নেতা হাসানুজ্জামান বিপ্লব, মো. নাইম রহমান , মোহাইমিনুল ইসলাম নুহাশ, জাহিদ হাসান শুভ, নজরুল ইসলাম নাঈম এবং তাদের অনুসারী ছাত্রলীগ কর্মীরা মহান বিজয় দিবস উপলক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

বিজয় দিবসে নোবিপ্রবি ছাত্রলীগের ব্যানারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হলেও বিজয়ের শ্রদ্ধা নিবেদনে দেখা মেলেনি মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সম্পাদক সহ পদধারী অনেক নেতার।

এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কমিটির সাবেক-বর্তমান একাধিক নেতা। তারা বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটি কমিটি থাকলেও দীর্ঘদিন থেকে সাংগঠনিক কোন কার্যক্রমে দেখা যায় না তাদের। এভাবে চলতে থাকলে ছাত্রলীগের এই শাখা সাংগঠনিকভাবে দুর্বল হয়ে যাবে। তাছাড়া এই কমিটির মেয়াদ শেষ বলেও জানান তারা।

আজকের অনুষ্ঠানে অনুপস্থিত থাকার বিষয়ে শাখা ছাত্রলীগ সভাপতি শফিকুল ইসলাম রবিন বলেন, বিজয় দিবসের উপলক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ অনুষ্ঠানে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিল। আমি ব্যক্তিগতভাবে অসুস্থ থাকায় তাতে উপস্থিত থাকতে পারিনি।

ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া
  • ২৬ আগস্ট ২০২৬
মাদকের ভয়াল থাবা : ভবিষ্যত প্রজন্মের ওপর একটি গভীর ক্ষতচিহ্ন
  • ২৬ আগস্ট ২০২৬
বদলি আবেদন ভাটা, পাঁচ কারণ জানালেন শিক্ষকরা
  • ২৬ আগস্ট ২০২৬
কাস্টমস কর্মীর ১৫ টুকরা মরদেহ উদ্ধার, বাড়ির কেয়ারটেকার গ্রে…
  • ২৬ আগস্ট ২০২৬
এশিয়া কাপের আগমুহূর্তে পাকিস্তানি পেসারের অবসর
  • ২৬ আগস্ট ২০২৬
বাগেরহাটে অভিযানে মাদক-জাল টাকাসহ গ্রেপ্তার ১১
  • ২৬ আগস্ট ২০২৬