বুয়েটে শিক্ষার্থীদের কর্মসূচী স্থগিতের সিদ্ধান্ত

০৮ অক্টোবর ২০১৯, ০৯:৫৭ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ হত্যাকান্ডের বিচার দাবিতে চলমান কর্মসূচী স্থগিত করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আন্দোলনকারীদের পক্ষে কর্মসূচী স্থগিতের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন ইলেট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী সৌমেন শিকদার। তিনি বলেন, আজকের মতো কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। পরবর্তী কর্মসূচি নিয়ে আগামীকাল সকাল দশটায় গণমাধ্যমকর্মীদের সংবাদ সম্মেলন করে জানিয়ে দেয়া হবে।

এর আগে আবরার হত্যার বিচার দাবিতে সকাল থেকে দিনভর ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিকালে উপাচার্য ক্যাম্পাসের নিজ কার্যালয়ে আসলে শিক্ষার্থীরা ওই কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পরে রাত ৭টার দিকে উপাচার্য কার্যালয় থেকে বের হতে চাইলে তাদের তোপের মুুখে পড়েন তিনি। এরপর থেকে উপাচার্য কার্যালয়ে ছিলেন।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬