চুয়েটের সিন্ডিকেটে সরকার মনোনীত দুই সদস্য

০২ নভেম্বর ২০২৬, ০৮:৪১ PM
চুয়েট

চুয়েট © সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সিন্ডিকেটে সরকার মনোনীত দুই সদস্যকে দুই বছরের জন্য মনোনয়ন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল রবিবার (১ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মনোনীত দুই সদস্য হলেন প্রকৌশলী মো. ইকবাল করিম (এনডিসি), প্রধান প্রকৌশলী (অতিরিক্ত), গণপূর্ত অধিদপ্তর এবং প্রকৌশলী শফিকুল ইসলাম খান, সিনিয়র মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (অব.), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, স্থানীয় সরকার বিভাগ। তারা উভয়েই সিন্ডিকেটে ‘বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক গবেষণা বা শিল্প প্রতিষ্ঠান’ ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ধারা ১৮-এর উপধারা (১)-এর দফা (চ) ও ১৮-এর উপধারা (২) অনুযায়ী এ মনোনয়ন দেওয়া হয়েছে। এর আগে ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি জারি করা সংশ্লিষ্ট আদেশটি বাতিল করে নতুন করে এ দুই সদস্যকে মনোনয়ন দেওয়া হয়। মনোনীত সদস্যরা আগামী দুই বছর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ মনোনয়নের বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবহিত করা হয়েছে।

স্ট্রোকের ঝুঁকি কমাতে করতে পারেন যে ৩ ব্যায়াম
  • ০২ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • ০২ নভেম্বর ২০২৬
নোবিপ্রবি মেডিকেল সেন্টারে টানা ৪ দিন পানি সরবরাহ বন্ধ, চরম…
  • ০২ নভেম্বর ২০২৬
সোশ্যাল মিডিয়ায় ২১ লাখ ফলোয়ার, নির্বাচনে পেলেন ৩৩ ভোট
  • ০২ নভেম্বর ২০২৬
শিক্ষার্থী ১৯৯, উপস্থিত ১১ জন, হঠাৎ হাজির ইউএনও— শোকজ দুই শ…
  • ০২ নভেম্বর ২০২৬
কেনিয়া থেকে যু্ক্তরাষ্ট্রের মিডটার্ম ইলেকশন, বিশ্বজুড়ে নির্…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950