উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের গণস্বাক্ষর কর্মসূচি শুরু

২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ AM , আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ AM
গণস্বাক্ষর কর্মসূচি

গণস্বাক্ষর কর্মসূচি © টিডিসি ছবি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের প্রতিবাদ ও অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনের মতো আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে বুধবার (২৩ সেপ্টেম্বর) গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন তারা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি শুরু হয়। এ সময় শিক্ষার্থীরা সারিবদ্ধ ও স্বতঃস্ফূর্তভাবে গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেন। এতে তারা নিজেদের শিক্ষার্থী আইডি নম্বর ও স্বাক্ষর প্রদান করেন।

সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা গণস্বাক্ষর সংগ্রহ করছেন। পরে এসব স্বাক্ষর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেওয়া যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারহান হাসনাত আদিব বলেন, ‘গত ২১ তারিখ বিনা নোটিশে আমাদের আবু সাদাত সায়েম স্যারকে ভিসি পদ হতে অব্যাহতি দেওয়া হয়। তার প্রতিবাদ কর্মসূচি হিসেবে আমরা ২১ তারিখ রাতেই বিক্ষোভ মিছিল করি। গতকাল ২২ তারিখ আমাদের কর্মসূচি হিসেবে চুয়েট কমপ্লিট শাটডাউন রাখা হয়। আজকে আমরা আমাদের আন্দোলনের দ্বিতীয় দিনে গণস্বাক্ষর কর্মসূচি পালন করছি, যা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করবো। আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন চলবে।’

প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর রাতে অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য পদ থেকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।

বিক্ষোভ শেষে তারা উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন। একই সঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেন শিক্ষার্থীরা। ফলে এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন রয়েছে বলে জানা গেছে।

ট্যাগ: চুয়েট
আধিপত্য বিস্তার নিয়ে গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে বাস-কনটেইনার সংঘর্ষে পথচারী নিহত
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের গণস্বাক্ষ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই চাকরি দেবে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বেপরোয়া গতির বিলাসবহুল গাড়ি কাড়ল ফুটপাতে বিশ্রামরত শ্রমিকের…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে বারহাম সালিহর উচ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬