জাতীয় ক্যাড প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন-রানারআপ হাবিপ্রবির দুই শিক্ষার্থী

২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ AM
শরিফ ইবনে মিজান আল মাহমুদ ও তাওহীদ আহমেদ।

শরিফ ইবনে মিজান আল মাহমুদ ও তাওহীদ আহমেদ। © টিডিসি ছবি

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএইউএসটি), সৈয়দপুরে অনুষ্ঠিত জাতীয় মেকানিক্যাল উৎসব ‘ক্লাচ কার্নিভাল ২.০’-এ সাফল্য পেয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) দুই শিক্ষার্থী। জাতীয় ক্যাড (SOLIDWORKS) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও দ্বিতীয় রানারআপ হয়েছেন তারা।

বিএইউএসটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সোসাইটির উদ্যোগে আয়োজিত এ উৎসবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। জাতীয় ক্যাড (SOLIDWORKS) প্রতিযোগিতায় হাবিপ্রবির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৪তম ব্যাচের শিক্ষার্থী শরিফ ইবনে মিজান আল মাহমুদ চ্যাম্পিয়ন হন।

একই প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়েছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. মুতাসসিন বিল্লাহ শিহাব। প্রথম রানারআপের পুরস্কার পেয়েছেন আয়োজক বিশ্ববিদ্যালয় বিএইউএসটির শিক্ষার্থী তাওহীদ আহমেদ।

এদিকে উৎসবের আরেকটি আয়োজন ‘আইডিয়াভার্স ২০২৬: এ ন্যাশনাল পোস্টার প্রেজেন্টেশন কনটেস্ট’-এও অংশ নেয় হাবিপ্রবি রিসার্চ সোসাইটির (এইচএসটিইউআরএস) তিনটি দল। প্রতিযোগিতায় দলগুলো তাদের বিভিন্ন গবেষণা, উদ্ভাবনী ধারণা ও প্রকল্পের পোস্টার উপস্থাপন করে।

এতে হাবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন গণিত বিভাগের ২২ ব্যাচের জেরিন আক্তার জেবা, পদার্থবিজ্ঞান বিভাগের ২৫ ব্যাচের মোছা. জান্নাতুন নাঈমা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৫ ব্যাচের মো. সাব্বির হোসেন ও আকাশ এবং কৃষি ও শিল্প প্রকৌশল (এআইই) বিভাগের ২৩ ব্যাচের নিশাত তাসনিম ও আফসানা আক্তার এরিন।

জাতীয় পর্যায়ের এ আয়োজনে হাবিপ্রবির শিক্ষার্থীদের এমন অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রকৌশল, প্রযুক্তি ও গবেষণাভিত্তিক কার্যক্রমে অংশগ্রহণের আগ্রহকে তুলে ধরেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, অর্থনীতি …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’—সালথায় ইউপি চেয়ারম্যান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় ক্যাড প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন-রানারআপ হাবিপ্রবির দুই …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে ভুল, দুই বছরের শাস্তি পাচ্ছে…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবিতে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ‘মাস্তুল’ চলচ্চিত্রের বিশ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬