গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে নেই প্রতিষেধক

০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ PM
আবাসিক হলগুলোয় একের পর এক সাপের উপস্থিতিতে আতঙ্কে রয়েছেন শিক্ষার্থীরা

আবাসিক হলগুলোয় একের পর এক সাপের উপস্থিতিতে আতঙ্কে রয়েছেন শিক্ষার্থীরা © টিডিসি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) আবাসিক হলগুলোয় একের পর এক সাপের উপস্থিতিতে আতঙ্কে রয়েছেন শিক্ষার্থীরা। গত কয়েক দিনে বিশ্ববিদ্যালয়ের একাধিক আবাসিক হলের ওয়াশরুম, নিচতলা ও আশপাশের এলাকায় সাপ দেখা গেছে। এদিকে ক্যাম্পাসে নিয়মিত সাপের দেখা মিললেও সাপের কামড়ে আক্রান্তদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেই কোনো অ্যান্টিভেনম বা সাপের বিষের প্রতিষেধক। এতে শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) শহীদ তিতুমীর হলে ময়লা পরিষ্কারের সময় একটি সাপ দেখতে পান সংশ্লিষ্টরা। একই দিন রাতে হলটির তৃতীয় তলায় ৩১৬ নম্বর কক্ষের পাশের ওয়াশরুমে একটি বিষধর গোখরা সাপ দেখা যায়। এতে ওই হলের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিজয় দিবস হলের একটি ওয়াশরুমে সাপ দেখা যায়। এর মাত্র পাঁচ দিন আগেও একই হলের ওয়াশরুমে সাপের উপস্থিতি লক্ষ করা হয়েছিল। বারবার একই স্থানে সাপ পাওয়ায় হলটির শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।

এ ছাড়া কয়েক দিন আগে স্বাধীনতা দিবস হলের নিচতলাতেও সাপ দেখা যায়। শুধু আবাসিক হল নয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানেও বিভিন্ন সময়ে নানা প্রজাতির সাপ দেখতে পাওয়ার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ধারণা, আবাসিক হলগুলোর আশপাশে দীর্ঘদিন ধরে আগাছা, ঝোপঝাড় ও অতিরিক্ত গাছপালা জমে থাকায় সেখানে সাপের আবাসস্থল তৈরি হয়ে থাকতে পারে। সম্প্রতি হলের আশপাশের অতিরিক্ত গাছপালা ও আগাছা পরিষ্কার করায় সাপগুলো নিরাপদ আশ্রয়ের সন্ধানে আবাসিক ভবনের ভেতরে প্রবেশ করে থাকতে পারে বলে মনে করছেন তারা।

শহীদ তিতুমীর হলের আবাসিক শিক্ষার্থী মুহাম্মদ তারেক বলেন, ‘হলের আশপাশে দীর্ঘদিন ধরে আগাছা ও ঝোপঝাড় ছিল। কিছুদিন আগে সেগুলো পরিষ্কার করা হয়েছে। আমাদের ধারণা, ওই সময় সাপের আবাসস্থল নষ্ট হওয়ায় সাপগুলো আশ্রয়ের জন্য হলের ভেতরে ঢুকে পড়তে পারে। একের পর এক হলে সাপ পাওয়ায় আমরা এখন খুবই আতঙ্কের মধ্যে আছি। প্রশাসনের উচিত দ্রুত হলের আশপাশের এলাকা ভালোভাবে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।’

এ বিষয়ে শহীদ তিতুমীর হলের প্রভোস্ট সহকারী অধ্যাপক মো. নাছির উদ্দিন বলেন, ‘বিষয়টি নিয়ে ইতোমধ্যে এস্টেট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মূলত হলের আশপাশে দীর্ঘদিন ধরে আগাছা ও ঝোপঝাড় ছিল। কিছুদিন আগে সেগুলো পরিষ্কার করা হয়েছে। আমাদের ধারণা, ওই এলাকা থেকেই সাপগুলো হলের ভেতরে প্রবেশ করছে।’

তিনি আরও বলেন, ‘তারপরও আমরা এ বিষয়ে সতর্ক অবস্থানে আছি। হলের আশপাশে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। আশা করছি, প্রয়োজনীয় সতর্কতা ও পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না।’

এদিকে ক্যাম্পাসে প্রায়ই বিভিন্ন প্রজাতির সাপের দেখা মিললেও সাপের কামড়ে আক্রান্ত শিক্ষার্থীদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেই কোনো অ্যান্টিভেনম। ফলে কোনো শিক্ষার্থী সাপের কামড়ের শিকার হলে তাকে দ্রুত অন্য কোনো হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার প্রয়োজন হবে।

বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আবাসিক শিক্ষার্থী শেখ লুৎফর রহমান বলেন, ‘ক্যাম্পাস ও আবাসিক হলগুলোতে প্রায়ই সাপ দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে মেডিকেল সেন্টারে সাপের কামড়ের চিকিৎসার জন্য অ্যান্টিভেনম না থাকা অত্যন্ত উদ্বেগের বিষয়। কোনো শিক্ষার্থী রাতে সাপের কামড়ের শিকার হলে দ্রুত চিকিৎসা পাওয়া নিয়ে আমরা শঙ্কিত। প্রশাসনের উচিত শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে মেডিকেল সেন্টারে জরুরি ভিত্তিতে অ্যান্টিভেনমসহ প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার ডা. লিখন চন্দ্র বালা বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত কাউকে সাপে কাটার ঘটনা ঘটেনি। তাছাড়া আমার জানা মতে, সাধারণত মেডিকেল সেন্টারগুলোতে অ্যান্টিভেনম রাখা হয় না। আমাদের মেডিকেল সেন্টারেও অ্যান্টিভেনম নেই। তবে কোনো শিক্ষার্থী সাপে কাটার শিকার হলে এখান থেকে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া যেতে পারে।’

তিনি আরও বলেন, ‘গোপালগঞ্জ মেডিকেল কলেজ আমাদের বিশ্ববিদ্যালয় থেকে খুব বেশি দূরে নয়, কাছেই। সেখানে অ্যান্টিভেনম পাওয়া যায়। তাই প্রয়োজন হলে আক্রান্ত শিক্ষার্থীকে দ্রুত সেখানে নেওয়া সম্ভব। আমরা চাইলেও এখানে অ্যান্টিভেনম সংরক্ষণ করা কিছুটা কঠিন। কারণ অ্যান্টিভেনম প্রয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় চিকিৎসা-সুবিধা ও পর্যাপ্ত ব্যবস্থা থাকা জরুরি। এ ছাড়া অ্যান্টিভেনমের কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে। পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় এখানে অ্যান্টিভেনম প্রয়োগ করা কঠিন।’

স্থায়ী হচ্ছে আত্তীকৃত ২২৭ প্রভাষকের চাকরি, দেখুন তালিকা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ভোটার এলাকা পরিবর্তন করলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আকিজ গ্রুপ ১৩ জেলায় নিয়োগ দেবে ৮০ সেলস অফিসার, আবেদন ১২ সেপ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বৃক্ষরোপণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ নির্মাণে…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ১৩ শিক্ষার্থী, কারণ …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্লিনিক সিলগালা, মালিককে লাখ টাকা জর…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9