পবিপ্রবির প্রথম উপাচার্যের প্রয়াণে স্মরণসভা ও দোয়া

৩১ আগস্ট ২০২৬, ০৮:৫৪ AM
প্রথম উপাচার্য অধ্যাপক ড. একেএম আবদুল হান্নান ভূঁইয়ার স্মরণে স্মরণসভা

প্রথম উপাচার্য অধ্যাপক ড. একেএম আবদুল হান্নান ভূঁইয়ার স্মরণে স্মরণসভা © টিডিসি ফটো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রথম উপাচার্য অধ্যাপক ড. একেএম আবদুল হান্নান ভূঁইয়ার স্মরণে স্মরণসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভার শুরুতে অধ্যাপক ড. একেএম আবদুল হান্নান ভূঁইয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেনের সভাপতিত্বে ও ড. আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান। এ ছাড়া বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্রদলের নেতৃবৃন্দ ও কর্মচারী প্রতিনিধিরা বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, ‘অধ্যাপক ড. একেএম আবদুল হান্নান ভূঁইয়ার মৃত্যুতে দেশের উচ্চশিক্ষা, বিশেষ করে কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় অপূরণীয় ক্ষতি হয়েছে। তাঁর দূরদর্শী নেতৃত্ব, প্রজ্ঞা ও অক্লান্ত পরিশ্রমে পবিপ্রবি আধুনিক ও প্রযুক্তিনির্ভর বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে ওঠার ভিত্তি তৈরি হয়।’

উপাচার্য আরও বলেন, ‘অধ্যাপক হান্নান ভূঁইয়া নিয়োগের ক্ষেত্রে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন। তাঁর নিয়োগ দেওয়া অনেক শিক্ষক বর্তমানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর মতো একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদের মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণ হওয়ার নয়।’

স্মরণসভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিড়ালের কান্না ভেবে খোঁজ, ধ্বংসস্তূপের নিচ থেকে যেভাবে উদ্…
  • ৩১ আগস্ট ২০২৬
বাকৃবির চার হলে সংঘর্ষ, তদন্ত শেষে শাস্তির মুখে ৪২ শিক্ষার্…
  • ৩১ আগস্ট ২০২৬
পে স্কেলের বেতন বাড়বে শতভাগ নাকি ১৪০ শতাংশ, অর্থ সংস্থান নি…
  • ৩১ আগস্ট ২০২৬
ছিনতাইয়ের শিকার রাবি শিক্ষিকা, ব্যাগ-আইফোন খুইয়ে হাজির থানায়
  • ৩১ আগস্ট ২০২৬
জেল থেকে প্রথম ছবি পোস্ট মাদুরোর, কী বার্তা দিলেন?
  • ৩১ আগস্ট ২০২৬
৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমি…
  • ৩১ আগস্ট ২০২৬