ফুলেল শুভেচ্ছা নিলেন না গোবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নাজমুস সাদাত

২০ জুলাই ২০২৬, ১১:৩১ AM , আপডেট: ২০ জুলাই ২০২৬, ১২:০৯ PM
গোবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নাজমুস সাদাত

গোবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নাজমুস সাদাত © টিডিসি ফটো

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নাজমুস সাদাত দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই ফুলেল শুভেচ্ছা গ্রহণ না করার আহ্বান জানিয়েছেন। রবিবার (১৯ জুলাই) রাত ৮টার দিকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে গেলে তিনি বিনয়ের সঙ্গে তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান।

এ সময় উপস্থিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে অধ্যাপক ড. নাজমুস সাদাত বলেন, ‘আমি এখন ফুলেল শুভেচ্ছা নিতে আগ্রহী নই। আগামী চার বছর আমার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার পর, আজ যেভাবে আপনারা আমাকে গেট থেকে নিয়ে এসেছেন, ঠিক সেভাবেই ফুলেল শুভেচ্ছা দিয়ে এবং সবাইকে আবেগাপ্লুত করে বিদায় জানালে সেটিই হবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি।’

আরও পড়ুন : জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক

তিনি আরও বলেন, ‘আপনারা আমাকে অভিনন্দন জানিয়েছেন, এজন্য আমি আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তবে আমি ফুলেল শুভেচ্ছা সেদিনই গ্রহণ করব, যেদিন আমি আমার দায়িত্ব সফলভাবে পালন করতে সক্ষম হব।’

দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই ফুলেল শুভেচ্ছা গ্রহণ থেকে বিরত থাকার এই বার্তা বিশ্ববিদ্যালয় পরিবারের মধ্যে দায়িত্বশীলতা, জবাবদিহিতা এবং কর্মের মাধ্যমে আস্থা অর্জনের প্রত্যয়ের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

এবার তুষার গান্ধী আটক
  • ১০ অক্টোবর ২০২৬
বছরের পর বছর রিক্রুটমেন্ট নেই, আজ যখন পরীক্ষা, তখন প্রশ্নফা…
  • ১০ অক্টোবর ২০২৬
কেন দিল্লীতে থাকছেন না সোনম ওয়াংচুক— বললেন নিজেই, দিলেন বিজ…
  • ১০ অক্টোবর ২০২৬
পরিবেশের সঙ্গে মানুষের শরীরেও ছড়াচ্ছে মাইক্রোপ্লাস্টিক, ঝুঁ…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব ডিম দিবস উপলক্ষে বাকৃবিতে সাড়ে তিন হাজার ডিম বিতরণ
  • ১০ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর
  • ১০ অক্টোবর ২০২৬