গোবিপ্রবির হলের ডাইনিংয়ে পচা মাছ, সতর্ক করতে রবিবারের অপেক্ষায় কর্তৃপক্ষ

০৩ জুলাই ২০২৬, ১০:২১ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৬, ১০:৩৬ PM
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত ও সম্পাদিত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) এর স্বাধীনতা দিবস হলের ডাইনিংয়ে পরিবেশিত খাবারের মান নিয়ে অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় এক শিক্ষার্থী ডাইনিং থেকে পার্সেল করে নিয়ে আসা খাবারে নানা ধরনের ত্রুটি দেখতে পান বলে অভিযোগ করেন।

অভিযোগকারী শিক্ষার্থী শপথ সরকার জানান, খাবারের মাছের তরকারিতে প্রথমেই একটি চুল পাওয়া যায়। বিষয়টিকে তিনি প্রাথমিকভাবে স্বাভাবিক ভুল হিসেবে বিবেচনা করলেও পরে মাছের মাথার অংশে অস্বাভাবিক গন্ধ ও পচনের লক্ষণ দেখতে পান। পরবর্তীতে পরীক্ষা করে তিনি দেখতে পান যে মাছের মাথার অংশটি সম্পূর্ণ নষ্ট ছিল।

এ বিষয়ে স্বাধীনতা দিবস হলের প্রভোস্ট ড. মো. আসাদুজ্জামান খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, রবিবার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাবার পরিবেশনের বিষয়ে আমরা সবসময় সচেতন। ডাইনিংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

কর অঞ্চল-১ চট্টগ্রামে ২৬ জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৫ অক্টোবর ২০২৬
টুর্নামেন্টের সীমানায় বল যাওয়াকে কেন্দ্র করে নজরুল বিশ্ববিদ…
  • ১৫ অক্টোবর ২০২৬
জেলের সন্তানের পুলিশ হওয়া হলো না, বিসিএস গেজেটে নেই ঢাবির চ…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবি ছাত্রদলের কর্মসূচি বয়কট
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসে আলোচিত আবেদের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
  • ১৫ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার ও ভবন মালিককে ৪০ লাখ টাকা জরি…
  • ১৫ অক্টোবর ২০২৬