শিক্ষাছুটির পর বিদেশ থেকে না ফেরায় চাকরি গেল গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষকের

২৮ জুন ২০২৬, ০৯:১৯ PM
গোবিপ্রবি

গোবিপ্রবি © লোগো

শিক্ষাছুটির মেয়াদ শেষ হওয়ার পরও নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগদান না করায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বিভিন্ন বিভাগের ১৬ শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। আজ রবিবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২৩ জুন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪৩তম রিজেন্ট বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসনের দাবি, অননুমোদিতভাবে বিদেশে অবস্থানরত এসব শিক্ষকের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগ দেননি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চাকরিচ্যুত শিক্ষকদের মধ্যে রয়েছেন ইইই বিভাগের সহযোগী অধ্যাপক মো. আমিরুল ইসলাম ও আশরাফুল হোসেন হাওলাদার, সহকারী অধ্যাপক পান্থ প্রতিম সরকার এবং প্রভাষক মো. আহসানউল্লাহ, মো. খায়রুল বাশার ও উপমা দাস। এছাড়া পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক কাকলী খাতুন, সিএসই বিভাগের প্রভাষক ময়মুনা বেগম কলি, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. দেবব্রত পাল এবং আইন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রুবাইয়াৎ রহমান রয়েছেন।

এছাড়া লোকপ্রশাসন বিভাগের মো. মিজানুর রহমান, ফার্মেসি বিভাগের তাসনিয়া নাহিয়ান জুলফিকার, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধরা তাহ্সিন, এসিসিই বিভাগের ফারজানা ইয়াসমিন, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের মো. উজ্জল হুসাইন এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মাবিয়া খাতুনকেও চাকরিচ্যুত করা হয়েছে।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, শিক্ষাছুটিকালীন বিশ্ববিদ্যালয় থেকে গ্রহণ করা যাবতীয় অর্থ সংশ্লিষ্ট শিক্ষকদের বিধি মোতাবেক ফেরত দিতে হবে।

এবার তুষার গান্ধী আটক
  • ১০ অক্টোবর ২০২৬
বছরের পর বছর রিক্রুটমেন্ট নেই, আজ যখন পরীক্ষা, তখন প্রশ্নফা…
  • ১০ অক্টোবর ২০২৬
কেন দিল্লীতে থাকছেন না সোনম ওয়াংচুক— বললেন নিজেই, দিলেন বিজ…
  • ১০ অক্টোবর ২০২৬
পরিবেশের সঙ্গে মানুষের শরীরেও ছড়াচ্ছে মাইক্রোপ্লাস্টিক, ঝুঁ…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব ডিম দিবস উপলক্ষে বাকৃবিতে সাড়ে তিন হাজার ডিম বিতরণ
  • ১০ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর
  • ১০ অক্টোবর ২০২৬