গোবিপ্রবিতে পেশাগত মাস্টার্সে ভর্তির সুযোগ, আবেদন ২০ জুলাই পর্যন্ত

০৩ জুলাই ২০২৬, ০৪:৩৬ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৬, ০৫:১১ PM
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত ছবি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) মনোবিজ্ঞান বিভাগে ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষে দেড় বছর মেয়াদি পেশাগত এমএস ইন কাউন্সেলিং সাইকোলজি এবং এমএস ইন ডেভেলপমেন্টাল সাইকোলজি কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ থেকে প্রকাশিত এ বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী ও যোগ্য প্রার্থীদের ১ জুলাই থেকে ২০ জুলাই ২০২৬ পর্যন্ত বিভাগীয় অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করে আবেদন করতে হবে।

আবেদন যোগ্যতা
ভর্তির যোগ্যতা হিসেবে মনোবিজ্ঞান বিষয়ে চার বছর মেয়াদি অনার্স ডিগ্রিতে ন্যূনতম সিজিপিএ ২.৭৫ (৪.০০-এর মধ্যে) অথবা ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। এছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ অথবা ৫০ শতাংশ নম্বরসহ দ্বিতীয় বিভাগ থাকতে হবে। যেসব প্রার্থীর স্পেশাল এডুকেশন বা কাউন্সেলিং বিষয়ে অভিজ্ঞতা রয়েছে, তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনপ্রক্রিয়া
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদন ফি ১,০০০ টাকা। আবেদনপত্র ১ জুলাই থেকে ২০ জুলাই ২০২৬ পর্যন্ত বিভাগীয় অফিস থেকে সংগ্রহ করা যাবে। পূরণকৃত আবেদনপত্রের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং সকল পরীক্ষার সনদের ফটোকপি জমা দিতে হবে।

আরও পড়ুন: ১০০০ জনবল নিয়োগ দেবে আরআরএফ

ভর্তি পরীক্ষার সময়সূচি
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৩ জুলাই ২০২৬ লিখিত ভর্তি পরীক্ষা ও ভাইভা অনুষ্ঠিত হবে। একই দিন ফলাফল প্রকাশ করা হবে। ভর্তি কার্যক্রম ২৬ থেকে ২৮ জুলাই ২০২৬ পর্যন্ত চলবে এবং ২ আগস্ট ২০২৬ থেকে ক্লাস শুরু হবে।

ইউনিভার্সাল কার্ড চালুর পরিকল্পনা জাতিসংঘে তুলে ধরলেন প্রধা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বমঞ্চে জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যা বললেন প্…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্য বর্জন করলেন ৭৭ দেশের প্রতিনিধি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
‎সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেত্রী আঞ্জুম…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
তৃতীয়-পঞ্চম শ্রেণির তথ্য সংগ্রহে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬