২৬ বছরে পদার্পণ: সংগ্রাম পেরিয়ে সাফল্যের পথে রাবিপ্রবি

১৫ জুলাই ২০২৬, ০১:৫৬ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৬, ০২:২৪ PM
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস © সংগৃহীত

প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা পার্বত্য জেলা রাঙামাটি। পাহাড়, কাপ্তাই হ্রদ আর সবুজের অপরূপ সমাহারের মধ্যেই গড়ে উঠেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)। ‘শিক্ষা, সম্প্রীতি, প্রগতি’—তিন মূলনীতিকে ধারণ করে আজ ২৬ বছরে পদার্পণ করেছে বিশ্ববিদ্যালয়টি। এই মাইলফলক শুধু প্রতিষ্ঠানটির বয়সের হিসাব নয়, এটি স্বপ্নের বিকাশ, সংগ্রামের ইতিহাস এবং সম্ভাবনাময় ভবিষ্যতের প্রতীক।

বাংলাদেশ সরকারের আইন, ২০০১-এর মাধ্যমে প্রতিষ্ঠিত হলেও রাবিপ্রবিতে শিক্ষা কার্যক্রম শুরু হয় ২০১৪-১৫ শিক্ষাবর্ষে। প্রথমদিকে শাহ বহুমুখী উচ্চবিদ্যালয়ের মাত্র দুটি শ্রেণিকক্ষে সীমিত পরিসরে যাত্রা শুরু করেছিল বিশ্ববিদ্যালয়টি। নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ অতিক্রম করে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর ঝগড়াবিলে ৬৪ একর জায়গাজুড়ে নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু হয়। সেই ছোট্ট যাত্রা আজ একটি সম্ভাবনাময় বিশ্ববিদ্যালয়ে রূপ নিয়েছে।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ে তিনটি অনুষদের অধীন পাঁচটি বিভাগে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। দক্ষ শিক্ষক, উদ্যমী শিক্ষার্থী এবং গবেষণামুখী পরিবেশ গড়ে তোলার প্রচেষ্টায় রাবিপ্রবি ধীরে ধীরে দেশের উচ্চশিক্ষা অঙ্গনে নিজের অবস্থান শক্ত করছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একাডেমিক সাফল্যের পাশাপাশি গবেষণা, বিতর্ক, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করছে।

প্রতিবছরের মতো এবারও ১৫ জুলাই ‘রাবিপ্রবি দিবস’ নানা আয়োজনে উদযাপিত হচ্ছে। আলোচনা সভা, বৃক্ষরোপণ, প্রতিযোগিতা এবং শিক্ষার্থীদের মিলনমেলা দিবসটিকে আরও প্রাণবন্ত করে তুলবে। এই আয়োজন বিশ্ববিদ্যালয়ের অতীত অর্জনকে স্মরণ এবং ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণেরও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হয়ে উঠবে।

আরও পড়ুন: পাঁচ মাসে অনেক প্রতিকূলতা পার করতে সক্ষম হয়েছি: গণশিক্ষা প্রতিমন্ত্রী

রাবিপ্রবি একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি এটি পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ও সামাজিক উন্নয়নের অন্যতম চালিকা শক্তি হয়ে উঠছে। এখানকার বহুজাতিক ও বহুসাংস্কৃতিক পরিবেশ সম্প্রীতি, সহনশীলতা এবং বৈচিত্র্যের প্রতি সম্মান প্রদর্শনের এক অনন্য উদাহরণ। একই সঙ্গে স্থানীয় শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে বিশ্ববিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তবে বিশ্ববিদ্যালয়ের সামনে এখনো কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে আবাসনসুবিধা সম্প্রসারণ, গবেষণার জন্য পর্যাপ্ত অর্থায়ন, আধুনিক গবেষণাগার স্থাপন, নতুন বিভাগ ও উচ্চতর ডিগ্রি চালু, শিল্প-একাডেমিয়ার সংযোগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। এসব ক্ষেত্রে ধারাবাহিক উন্নয়ন রাবিপ্রবিকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই ক্ষণে প্রত্যাশা রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আগামী দিনে বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ, কৃষি, তথ্যপ্রযুক্তি এবং উদ্ভাবনী গবেষণার একটি অন্যতম কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করবে। শিক্ষা, গবেষণা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে রাবিপ্রবি শুধু দক্ষ গ্র্যাজুয়েটই নয়, দেশ গঠনের যোগ্য নাগরিক তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শীঘ্রই সমাবর্তন আয়োজনের আগ্রহ নেই কুবি প্রশাসনের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9