পাবিপ্রবির স্বাধীনতা হলে ৯ মাস ধরে ডাইনিং রোটেশন বন্ধ, বাড়ছে শিক্ষার্থীদের অনাস্থা

০৪ আগস্ট ২০২৬, ১১:৩৬ AM
স্বাধীনতা হলের ডাইনিংয়ের টেবিলে খাবারের উচ্ছিষ্ট খাচ্ছে একটি বিড়াল

স্বাধীনতা হলের ডাইনিংয়ের টেবিলে খাবারের উচ্ছিষ্ট খাচ্ছে একটি বিড়াল © টিডিসি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) স্বাধীনতা হলের ডাইনিংয়ের খাবারের মান নিয়ে আস্থা হারাচ্ছেন আবাসিক শিক্ষার্থীরা। নিম্নমানের খাবার, ব্যবহৃত থালা-গ্লাসের নাজুক অবস্থা এবং দীর্ঘদিন ধরে একই ব্যবস্থাপনা দায়িত্বে থাকার বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বাধীনতা হলের ডাইনিং পরিচালনার দায়িত্বে রয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সক্রিয় কর্মী ও নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নয়ন খান। তাকে সহযোগিতা করছেন ব্যবসায় প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হৃদয় খান।

বেশ কয়েক দিন ধরে ডাইনিংয়ের কার্যক্রম পর্যবেক্ষণে দেখা যায়, প্রায় ৪৮০ জন আবাসিক শিক্ষার্থী থাকা সত্ত্বেও প্রতিদিন মাত্র ৬০-৬৫টি মিল পরিবেশন করা হচ্ছে। সংশ্লিষ্ট কয়েকজন শিক্ষার্থীর দাবি, একসময় এই সংখ্যা দৈনিক ৩৫০-৪০০ ছিল। ডাইনিংয়ের খাবারের মানের প্রতি অনাস্থার কারণে অনেক আবাসিক শিক্ষার্থী অবৈধভাবে কক্ষে হিটার ব্যবহার করে রান্না করছেন। আবার অনেকে ক্যাম্পাসের ক্যাফেটেরিয়ার খাবারের দিকে ঝুঁকছেন।

শিক্ষার্থীদের ভাষ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর স্বাধীনতা হলের ডাইনিং শিক্ষার্থীদের মধ্য থেকে রোটেশন পদ্ধতিতে পরিচালিত হতো। প্রতি মাস পরপর আগ্রহী শিক্ষার্থীরা ব্যবস্থাপনার দায়িত্ব নিতেন। তবে বর্তমান দায়িত্বপ্রাপ্ত ছাত্রদল কর্মীরা প্রায় আট মাস ধরে একই দায়িত্ব পালন করছেন। এ নিয়ে শিক্ষার্থীদের একাংশ প্রশ্ন তুললে ও রোটেশন চালু হচ্ছে না।

হলের কয়েকজন শিক্ষার্থীর অভিযোগ, ডাইনিংয়ের খাবারের মান সন্তোষজনক নয়। পাশাপাশি ব্যবহৃত থালা, গ্লাসসহ অন্যান্য সরঞ্জামের অবস্থাও বেশ নাজুক। এসব বিষয়ে একাধিকবার হল প্রশাসনকে অবহিত করা হলেও দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে দাবি তাদের।

এদিকে আগের হল প্রভোস্ট শাহজাহান আলীর সময় ডাইনিং পরিচালনা ও সিট বরাদ্দে নিয়মনীতি অনুসরণ করা হতো বলে দাবি করেন কয়েকজন শিক্ষার্থী। তাদের ভাষ্য, নিয়ম ও নীতিমালা অনুসরণ করে সিট বরাদ্দ এবং ডাইনিংয়ে রোটেশন পদ্ধতি চালু রাখতে গিয়ে তিনি রাজনৈতিক ও প্রশাসনিক বাধার মুখে পড়েন। পরে তিনি ব্যাক্তিগত কারণ দেখিয়ে হল প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি নেন বলে ক্যাম্পাসে গুঞ্জন রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আবাসিক শিক্ষার্থী বলেন, ‘আগে নিয়মিত ডাইনিংয়ে খেতাম। কিন্তু এখন খাবারের মান আগের মতো নেই। তাই বাধ্য হয়ে অনেক সময় রুমে রান্না করি, আবার কখনো ক্যাফেতে খাই। ডাইনিংয়ের পরিবেশ ও ব্যবস্থাপনার উন্নয়ন প্রয়োজন।’

আরেক আবাসিক শিক্ষার্থী বলেন, ‘ডাইনিং পরিচালনায় আগে রোটেশন পদ্ধতি ছিল। এতে সবাই দায়িত্ব নেওয়ার সুযোগ পেত। এখন দীর্ঘদিন একই ব্যবস্থাপনা থাকায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। হল প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে বলে আমরা আশা করি।’

ডাইনিং পরিচালনার দায়িত্বে থাকা ছাত্রদল কর্মী নয়ন খান বলেন, ‘শুরুতে খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে কিছু অভিযোগ উঠেছিল। এরপর প্রভোস্টের পরামর্শে বাবুর্চি পরিবর্তন করা হয়। নতুন বাবুর্চি দায়িত্ব নেওয়ার পর থেকে খাবারের মান নিয়ে তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। তাই বর্তমান ব্যবস্থাপনাই অব্যাহত রাখা হয়েছে। বর্তমানে অতিরিক্ত মিলসহ প্রতিদিন প্রায় ১০০ থেকে ১২০টি মিল পরিবেশন করা হচ্ছে। নতুন বাবুর্চি দায়িত্ব নেওয়ায় শুরুর দিকে কিছুটা প্রভাব পড়েছে। তবে কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করছি।’

এ বিষয়ে স্বাধীনতা হলের প্রভোস্ট আল ফাহাদ ভূঁইয়া বলেন, ‘শিক্ষক হিসেবে আমার কাছে ছাত্রদল বলতে কিছু নেই, সবাই আমার শিক্ষার্থী। আগে যখন ছাত্রশিবির ডাইনিং পরিচালনা করত, তখনো আমার অবস্থান একই ছিল। ব্যবস্থাপনার কোনো ভুল পাওয়া গেলে অবশ্যই রোটেশন করা হয়। আমি নিজে নিয়মিত ব্যবস্থাপনার দায়িত্বশীলতা তদারকি করি। এখন পর্যন্ত তাদের কোনো গুরুতর ত্রুটি আমার চোখে পড়েনি। তাই দায়িত্ব পরিবর্তনের প্রয়োজন মনে করছি না।’

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9