পাঁচ মাসে অনেক প্রতিকূলতা পার করতে সক্ষম হয়েছি: গণশিক্ষা প্রতিমন্ত্রী

১৫ জুলাই ২০২৬, ১২:৩৭ PM
বক্তব্য দিচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বক্তব্য দিচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ © সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ‘গত পাঁচ মাসে আমরা অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েছি। এমন কোনও প্রতিকূলতা আমাদের সামনে আসেনি, যেটা মোটামুটি আমরা পার হয়ে যেতে সক্ষম হইনি।’ প্রাথমিক শিক্ষা পরিবারের সবার নিরলস কাজের জন্য এটি সম্ভব হয়েছে বলে জানান তিনি।

বুধবার (১৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের প্রাথমিক শিক্ষাঙ্গনে গত পুরো বছরের হাইয়েস্ট এচিভমেন্ট যারা নিয়ে এসেছে, আমাদের শিক্ষার্থীরা সবাই আজ জাতীয় পর্যায়ে পুরস্কৃত হতে যাচ্ছে এবং তারা পুরস্কার গ্রহণ করবে প্রধানমন্ত্রীর হাত থেকে।’

আরও পড়ুন: সেরা শিক্ষার্থীরা কেন শিক্ষক হন না? উত্তরেই লুকিয়ে শিক্ষা সংকটের শিকড়

তিনি আরও বলেন, ‘এই দিনটা তাদের পুরো জীবনের জন্য সবচেয়ে স্মৃতিময় একটি দিন। উপদেষ্টা ইতিমধ্যে পরিষ্কার করেছেন প্রধানমন্ত্রীর কি স্বপ্ন আছে শিক্ষা নিয়ে। নির্বাচনের আগে থেকে তিনি সবচেয়ে বেশি কথা বলেছেন শিক্ষা নিয়ে। শিক্ষাঙ্গনে কি বদল আনতে হবে? বাংলাদেশের শিক্ষাব্যবস্থা কিভাবে আমরা উন্নয়ন করব। পুরো প্রাথমিক শিক্ষা পরিবার সবাই সেই স্বপ্ন বাস্তবায়নের অংশীদার।’

জামালপুরে ২১৭ বোতল ভারতীয় গ্রেপ্তার ৫
  • ২৫ অক্টোবর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন অ…
  • ২৫ অক্টোবর ২০২৬
১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্ত ১৯ সহকারী জজকে ইবিতে সংবর্ধনা
  • ২৫ অক্টোবর ২০২৬
পর্যটকদের জন্য ফের চালু হচ্ছে সেন্টমার্টিন
  • ২৫ অক্টোবর ২০২৬
রাতে মাঠে নামছে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ, মোবাইলে খেলা দেখব…
  • ২৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
  • ২৫ অক্টোবর ২০২৬