প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বিষয়ে সুখবর দিলেন ‍শিক্ষামন্ত্রী

১৪ জুলাই ২০২৬, ০৬:৩৭ PM
জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন

জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন © ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক বলেছেন, ‘খুব শিগগিরই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদোন্নতি দেয়া হবে। প্রধান শিক্ষক পদে পদোন্নতি প্রদান করা হলে প্রধান শিক্ষকের শূন্য পদসমূহ পূরণ হবে। 

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনের সভাপতিত্ব করেন।

খায়রুল কবির খোকন জানতে চান, (ক) বর্তমানে ৩৪ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ খালি রয়েছে। এই পদগুলো কবে নাগাদ পূরণ করা হবে। শিক্ষক নিয়োগ বিধিমালা অনুযায়ী ৮০ শতাংশ পদ পদোন্নতির মাধ্যমে পূরণ হওয়ার কথা, বাস্তবে এই নীতিমালা মানা হয় কিনা?

এ প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রধান শিক্ষকের পদোন্নতি সংক্রান্ত সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নং ৭৩/২০২৩-এর মামলাটি সম্প্রতি নিষ্পত্তি হয়েছে। খুব শিগগিরই প্রধান শিক্ষকদের পদোন্নতি প্রদান করা হবে। প্রধান শিক্ষক পদে পদোন্নতি প্রদান করা হলে, প্রধান শিক্ষকের শূন্য পদসমূহ পূরণ হবে।’

তিনি বলেন, ‘পূর্বে শিক্ষক নিয়োগ বিধিমালা অনুযায়ি ৬৫ শতাংশ পদ পদোন্নতির মাধ্যমে পূরণ করা হত। নতুন বিধিমালা অনুযায়ি ৮০ শতাংশ পদ পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে। নতুন বিধিমালা তৈরি হওয়ার পর মামলা জনিত কারণে পদোন্নতি কার্যক্রম স্থগিত ছিল। মামলাটি নিষ্পত্তি হওয়ায় এখন নীতিমালা অনুযায়ি ৮০ শতাংশ পদ পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে।’

শিক্ষক দিবসের সম্মাননা: স্বীকৃতি, নাকি দলীয় আনুগত্যের পুরস্…
  • ০৫ অক্টোবর ২০২৬
গাজায় ইসরায়েলের হামলায় ৮০০ শিক্ষক নিহত, আহত ৩৩০০
  • ০৫ অক্টোবর ২০২৬
অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৮৫ হাজার টাক…
  • ০৫ অক্টোবর ২০২৬
একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন…
  • ০৫ অক্টোবর ২০২৬
গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে দুই দ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ধানখেতে বিদ্যুতায়িত হয়ে আনসার সদস্যের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬