একসঙ্গে তিন জমজ বোনের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন

১৪ জুলাই ২০২৬, ০৮:৩৬ PM
একসঙ্গে তিন জমজ বোনের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন

একসঙ্গে তিন জমজ বোনের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন © টিডিসি ফটো

বরগুনার তিন জমজ বোন অঙ্কিতা, অনুষ্কা ও অন্বেষা একসঙ্গে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছেন। তাদের এই সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী ও স্থানীয়রা আনন্দিত।

জানা গেছে, গৌরিচন্না হাইসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশ নিয়ে তিন বোনই ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছেন। সংশ্লিষ্টদের দাবি, বরগুনার ইতিহাসে এই প্রথম কোনো তিন জমজ বোন একসঙ্গে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি অর্জনের গৌরব অর্জন করলেন।

তিন কৃতী শিক্ষার্থীর মা কাজল রানী গৌরিচন্না হাইসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বাবা চিন্ময় মালদার গৌরিচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের ট্রেড ইন্সট্রাক্টর। তাদের গ্রামের বাড়ি বরগুনা জেলার দক্ষিণ মনসাতলী গ্রামে।

শিক্ষক ও স্বজনদের মতে, অভিভাবকদের নিবিড় পরিচর্যা, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং তিন বোনের কঠোর অধ্যবসায়ের ফলেই এসেছে এই অনন্য সাফল্য। কর্মব্যস্ততার মাঝেও মা কাজল রানী সন্তানদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন।

এ সাফল্যে স্থানীয় শিক্ষাবিদ, শিক্ষক, জনপ্রতিনিধি ও এলাকাবাসী উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাদের মতে, একই পরিবারের তিন জমজ বোনের একসঙ্গে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন অত্যন্ত বিরল ঘটনা, যা দেশের অন্যান্য শিক্ষার্থী ও অভিভাবকদের জন্যও অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।

তিন জমজ বোনের এই গৌরবময় অর্জন বরগুনার শিক্ষা অঙ্গনে নতুন এক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। ভবিষ্যতেও তারা আরও বড় সাফল্য অর্জন করে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে, এমন প্রত্যাশা সবার।

শিক্ষক দিবসের সম্মাননা: স্বীকৃতি, নাকি দলীয় আনুগত্যের পুরস্…
  • ০৫ অক্টোবর ২০২৬
গাজায় ইসরায়েলের হামলায় ৮০০ শিক্ষক নিহত, আহত ৩৩০০
  • ০৫ অক্টোবর ২০২৬
অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৮৫ হাজার টাক…
  • ০৫ অক্টোবর ২০২৬
একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন…
  • ০৫ অক্টোবর ২০২৬
গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে দুই দ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ধানখেতে বিদ্যুতায়িত হয়ে আনসার সদস্যের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬