বৈরী আবহাওয়া

রাবিপ্রবিতে ক্লাস ও পরীক্ষা স্থগিত, চলবে প্রশাসনিক ও জিএসটি ভর্তি কার্যক্রম

১১ জুলাই ২০২৬, ০৪:২৬ PM
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস © সংগৃহীত

টানা ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) সব বিভাগের ক্লাস ও নির্ধারিত পরীক্ষাসমূহ স্থগিত ঘোষণা করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ জুনাইদ কবির স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ জুলাই (রবিবার) বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও নির্ধারিত পরীক্ষাসমূহ স্থগিত থাকবে।

তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম এবং জিএসটি (গুচ্ছ) ভর্তি সংক্রান্ত কার্যক্রম যথারীতি চলমান থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ থেকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং পরবর্তী সিদ্ধান্ত যথাসময়ে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

৩৮৩ জনকে বিসিএস শিক্ষা ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ক…
  • ২৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ম্যাচ অফিসিয়াল যারা
  • ২৫ অক্টোবর ২০২৬
আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজ প্রকল্পের…
  • ২৫ অক্টোবর ২০২৬
ই-টিন থাকলেই গুনতে হচ্ছে জরিমানা, যা জানা যাচ্ছে
  • ২৫ অক্টোবর ২০২৬
বিজেএস পরীক্ষার্থীদের জন্য বাস সার্ভিসের দাবিতে ইবি ছাত্রদল…
  • ২৫ অক্টোবর ২০২৬
হঠাৎ কেন গোলাপি জার্সি পরে মাঠে নামল পাকিস্তান?
  • ২৫ অক্টোবর ২০২৬