ভেটেরিনারি কাউন্সিলের রেজিষ্ট্রেশন বাতিলের দাবিতে পবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ

১৪ জুলাই ২০১৯, ০৮:৪৬ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের ডিপ্লোমাধারী ও প্রশিক্ষণার্থীদের বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল কর্তৃক রেজিষ্ট্রেশন বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশনের (ভিএসএ) উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

রবিবার দুপুর ১২ টায় ক্যাম্পাসের অনুষদীয় একাডেমিক ভবন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসের অনুষদীয় প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। ওই সমাবেশে ভেটেরিনারি শিক্ষা আইন ২০১৯ এর ধারা ২(১৬), ৭(চ), ১৯, ২৫, ৪৯ দ্রষ্টব্য এর সংশোধনের দাবি জানানো হয়।

উল্লেখিত দাবিগুলো আগামী ৭ দিনের মধ্যে না মানা হলে কঠোর আন্দোলনের কঠোর আন্দোলনের কথাও জানিয়েছ সংগঠনটি। এরপর মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে পেশার গুরুত্ব ও ডিপ্লোমাধারীদের রেজিষ্ট্রেশন প্রদানের বিভিন্ন নেতিবাচক দিক আলোচনা করা হয়।

শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ডিপ্লোমাধারীদের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পরই ৩ বছরের কোর্স শেষে সনদ প্রদান করার কথা বলা হয়। যেখানে একজন ভেটেরিনারি স্টুডেন্ট এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মেধাতালিকায় উপরের দিকে থেকে এই ডিগ্রি বেছে নেয় বলে জানান বক্তারা।

বক্তারা জানান, ভেটেরিনারি স্টুডেন্টরা ইন্টার্নশীপসহ দীর্ঘ ৫ বছরের কোর্স শেষে এই সনদ অর্জন করে থাকে। এ পেশা ও পেশার উন্নতির স্বার্থে ওই বিষয়গুলো সম্পূর্ণ অযৌক্তিক ও ভিত্তিহীন। অবিলম্বে ধারাগুলো প্রত্যাহারের দাবি জানান বক্তারা।

অফিস টাইমে পপুলারে সরকারি চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্…
  • ০৬ আগস্ট ২০২৬
ফেনীতে বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশাচালকের
  • ০৬ আগস্ট ২০২৬
বিপর্যয় কাটিয়ে সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ‘বিশেষ বার্তা’ মিরা…
  • ০৬ আগস্ট ২০২৬
মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামি হলেন ড. জাফর ইকবাল
  • ০৬ আগস্ট ২০২৬
অনুপস্থিতি ফি প্রত্যাহার করল ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড …
  • ০৬ আগস্ট ২০২৬
পাঁচ দাবিতে বাগেরহাটে ১১-দলীয় ঐক্যের স্মারকলিপি
  • ০৬ আগস্ট ২০২৬