ঘুম থেকে চিরঘুমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাদাত

২৫ মে ২০২৬, ০৯:০০ PM
সাদাত জামান বিধান

সাদাত জামান বিধান © সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স (এনএফএস) অনুষদের ৯ম ব্যাচের (২০১৯–২০ শিক্ষাবর্ষ) মেধাবী শিক্ষার্থী সাদাত জামান বিধান আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সকালে নিজ কক্ষে ঘুমন্ত অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বিধানের আকস্মিক মৃত্যুতে পরিবার, সহপাঠী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সূত্রে জানা গেছে, রোববার ঢাকা থেকে বাড়িতে ফেরেন বিধান। পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিকভাবে সময় কাটিয়ে রাত ১২টার দিকে ঘুমাতে যান তিনি। পরদিন সকালে অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা সকাল আনুমানিক ৯টার দিকে কক্ষের দরজা ভেঙে তাঁকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে নিশ্চিত হওয়া যায়, তিনি আর বেঁচে নেই।

বিধানের বাবা জানান, রোববার ঢাকা থেকে এসে সবার সঙ্গে হাসিমুখে কথা বলে খাওয়া-দাওয়া শেষে রাতে ঘুমাতে যায়। সকালে ডাকার পরও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখি, সে আর বেঁচে নেই।

সহপাঠী জাভিদ রহমান অংকন বলেন, বিধান অত্যন্ত মেধাবী, বিনয়ী ও বন্ধুবৎসল ছিলেন। তাঁর এই অকাল প্রস্থান কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। আমরা গভীরভাবে শোকাহত।

কৃষি অনুষদের (২০২১–২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী রাউফুন ইসলাম রাফি বলেন, ভাইয়ের সঙ্গে দেখা হলেই তিনি হাসিমুখে কথা বলতেন। ক্যাম্পাসে আসার পর থেকে আমাদের জন্য তাঁর অবদান কখনো ভোলার নয়। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

বিধানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি সহপাঠী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শোক জানানো হয়েছে।

উল্লেখ্য, সাদাত জামান বিধান পবিপ্রবির ক্রীড়াঙ্গনের একটি পরিচিত মুখ ছিলেন। তিনি ক্রিকেট, ফুটবল ও ব্যাডমিন্টনে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেছেন। এছাড়া তিনি পাবনা স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একজন সিনিয়র সদস্য ছিলেন।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9