পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শিক্ষকদের ওপর যুবদলের হামলা: শিক্ষকরা দিলেন শাটডাউন, শিক্ষার্থীরা দিলেন তালা

১৩ মে ২০২৬, ০১:৫০ PM , আপডেট: ১৩ মে ২০২৬, ০১:৫০ PM
পবিপ্রবিতে শিক্ষকদের শাটডাউনে ক্ষুব্ধ ডিফেন্স শিক্ষার্থীদের একাডেমিক ভবনে তালা

পবিপ্রবিতে শিক্ষকদের শাটডাউনে ক্ষুব্ধ ডিফেন্স শিক্ষার্থীদের একাডেমিক ভবনে তালা © টিডিসি ফটো

শিক্ষকদের ওপর স্থানীয় যুবদল নেতাকর্মীদের হামলার প্রতিবাদে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষকদের চলমান শাটডাউন কর্মসূচির মধ্যে এবার পালটা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। পূর্বনির্ধারিত ডিফেন্স কার্যক্রম স্থগিত হওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা অ্যাকাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন।


মঙ্গলবার (১২ মে) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের অ্যানিমল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএনএসভিএম) অনুষদের কম্বাইন্ড ২০১৯-২০ সেশনের (সেকশন-এ) শিক্ষার্থীরা অ্যাকাডেমিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এতে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

জানা যায়, গত ১১ মে শিক্ষকদের ওপর স্থানীয় যুবদল নেতাকর্মীদের হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একাংশ সব ধরনের ক্লাস, পরীক্ষা ও অ্যাকাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন। তবে পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অ্যাকাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখার নির্দেশনা জারি করা হয়। শিক্ষকদের শাটডাউন এবং প্রশাসনের ঘোষণার মধ্যে সাংঘর্ষিক অবস্থানের কারণে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভ সৃষ্টি হয়।

এদিকে বুধবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ওপর হামলার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচী করেছেন শিক্ষক ও কর্মকর্তারা। অবস্থান কর্মসূচী শেষে দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েশন স্টাডিজের ডিন অধ্যাপক ড. আতিকুর রহমান এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানান। তিনি বলেন, আগামী ১৭ মে হতে বিশ্ববিদ্যালয়ের সকল সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলমান থাকবে কিন্ত ক্লাস ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রম স্থগিত থাকবে।

শিক্ষার্থীরা জানান, তাদের ব্যাচের প্রায় ২৫ জনের ডিফেন্স ইতোমধ্যে সম্পন্ন হলেও বাকি শিক্ষার্থীদের ডিফেন্স মাঝপথে বন্ধ হয়ে গেছে। এতে সেশনজট, ইন্টার্নশিপ ও ভবিষ্যৎ পেশাগত কার্যক্রম নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তারা। দ্রুত ডিফেন্স কার্যক্রম পুনরায় চালুর দাবি জানান তারা।

কম্বাইন্ড ২০১৯-২০ সেশনের এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের ডিফেন্স কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে ছিল। কিন্তু হঠাৎ শাটডাউনের কারণে মাঝপথে সবকিছু বন্ধ হয়ে গেছে। এতে আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।’

এ বিষয়ে এএনএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. খোন্দকার জাহাঙ্গীর আলম বলেন, ‘শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে চলমান শাটডাউনের কারণে ডিফেন্স কার্যক্রম স্থগিত হয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তবে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে এবং দ্রুত সমাধানের আশ্বাস পাওয়া গেছে।’

হামের টিকা থেকে বঞ্চিত ২ জমজ শিশু মারা গেল ১৫ দিনের ব্যবধানে
  • ০৪ জুন ২০২৬
স্কুলে ইয়াবা বিক্রির সময় আটক ৩
  • ০৪ জুন ২০২৬
ঝিনাইদহে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গণপিটুনিতে ১ জনের মৃত্যু
  • ০৪ জুন ২০২৬
ঢাকা দক্ষিণের ৬৩ ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, চরম ঝুঁকিপূর্ণ ২৭টি
  • ০৪ জুন ২০২৬
পররাষ্ট্রমন্ত্রীর পদ ছাড়ছেন না ড. খলিলুর রহমান
  • ০৪ জুন ২০২৬
৫০টি হারানো ফোন উদ্ধার করে মালিকদের পৌঁছে দিল কক্সবাজার পু…
  • ০৪ জুন ২০২৬