টানা ১৫ দিনের ছুটিতে যাচ্ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

২০ মে ২০২৬, ০৪:৫৫ PM
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে আগামী ২২ মে থেকে ৬ জুন পর্যন্ত সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

২০ মে (বুধবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছুটিকালীন বিশ্ববিদ্যালয়ের সব ধরনের শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে জরুরি বিভাগ ও প্রয়োজনীয় সেবাসমূহ সীমিত পরিসরে চালু রাখা হবে। আগামী ৬ জুন থেকে প্রশাসনিক কার্যক্রম আবার শুরু হবে বলেও জানানো হয়েছে।

এদিকে ছুটিকালীন সময়ে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিদ্ধান্ত অনুযায়ী, ২২ মে বিকেল ৫টা থেকে ৫ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ বন্ধ থাকবে। পরবর্তীতে ৬ জুন সকাল ৬টায় হলগুলো পুনরায় শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ছুটিকালীন সময়ে প্রয়োজনীয় নির্দেশনা বাস্তবায়নে হল প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসে নিরাপত্তা ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬