নোবিপ্রবিতে আইসিই প্রোগ্রামিং কনটেস্ট

১০ জুলাই ২০১৯, ০৫:৪৫ PM

© টিডিসি ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগে প্রোগ্রামিং কনটেস্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার আইসিই ক্লাবের উদ্যোগে এ কনটেস্টের আয়োজন করা হয়।

সকালে শুরু হয়ে আইসিই প্রোগ্রামিং কনটেস্ট চলে দুপুর পর্যন্ত। এতে অংশগ্রহণ করে সিএসটিই, আইসিই এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা। কনটেস্ট শেষে অনুষ্ঠিত হয় পুরষ্কার বিতরণী ও আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিই বিভাগের চেয়ারম্যান প্র. ড. মু. আশিকুর রহমান খান। প্রধান অতিথির বক্তব্যে বলেন বর্তমান সময়ে প্রযুক্তি অনেক এগিয়ে। সার্টিফিকেটের উপর নির্ভরশীল না হয়ে প্রোগ্রামিং প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণের মাধ্যমে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে।

তিনি বলেন বর্তমানে সাইবার ক্রাইমের সমস্যা ব্যাপক আকার ধারণ করেছে। আইসিই ক্লাবের মাধ্যমে আমাদের এই সমস্যার সমাধানে কাজ করতে হবে।

আলোচনা শেষে কনটেস্টে বিজয়ী তিনজন চ্যাম্পিয়ন সুকর্ন পাল, ১ম রানার্সআপ মো. মোরসালিন এবং ২য় রানার্সআপ ইশতিয়াক আহমেদকে পুরষ্কার প্রদান করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করেন আইসিই ক্লাবের সদস্যরা। প্রোগ্রাম শেষে আইসিই ক্লাবের এক্সিকিউটিভ মেম্বারদের সনদ প্রদান করা হয়।

অফিস টাইমে পপুলারে সরকারি চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্…
  • ০৬ আগস্ট ২০২৬
ফেনীতে বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশাচালকের
  • ০৬ আগস্ট ২০২৬
বিপর্যয় কাটিয়ে সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ‘বিশেষ বার্তা’ মিরা…
  • ০৬ আগস্ট ২০২৬
মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামি হলেন ড. জাফর ইকবাল
  • ০৬ আগস্ট ২০২৬
অনুপস্থিতি ফি প্রত্যাহার করল ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড …
  • ০৬ আগস্ট ২০২৬
পাঁচ দাবিতে বাগেরহাটে ১১-দলীয় ঐক্যের স্মারকলিপি
  • ০৬ আগস্ট ২০২৬