১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করলো পবিপ্রবি

০৮ জুলাই ২০১৯, ০৯:২৫ PM

উৎসবমুখর পরিবেশে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার দিবসটি ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আড়ম্বরপূর্ন পরিবেশে পালন করা হয়েছে। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করে দিবসের উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুনর রশীদ এবং উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী দিবসের শুভ উদ্বোধন।

উপাচার্য অধ্যাপক ড. হারুনর রশীদ বলেন, ‘দক্ষিণাঞ্চলের মানুষের দোরগোড়ায় শিক্ষাব্যবস্থা প্রসারের লক্ষ্যে ২০০০ সালের ৮ জুলাই তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী পটুয়াখালী কৃষি কলেজের অবকাঠামোতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। সম্পূর্ণ সেশনজটমুক্ত এ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সবার সহযোগিতা প্রয়োজন।’

উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী বলেন, ‘একুশ শতকের চ্যালেন্স মোকাবেলা এবং মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দক্ষ গ্র্যাজুয়েট তৈরীর লক্ষ্যে অত্র বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে।’

পরে সোয়া ১০টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় প্রশাসন ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

শেখ হাসিনাকে ফেরানোর তৎপরতায় শিক্ষকরা, ফ্যাক্টস ফাইন্ডিং কম…
  • ০৬ আগস্ট ২০২৬
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ
  • ০৬ আগস্ট ২০২৬
আগামী তিন দিনে বাড়তে পারে নদীর পানি, বন্যার সতর্কতা জারি
  • ০৬ আগস্ট ২০২৬
বিজয় একাত্তর হলে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন, নেতৃত্বে শাকি…
  • ০৬ আগস্ট ২০২৬
ভাতা পাবেন আরও ২০০ ক্রীড়াবিদ, আন্তর্জাতিক মানের প্যারা টুর্…
  • ০৬ আগস্ট ২০২৬
শিক্ষকদের দুই এজেন্ডা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষ…
  • ০৬ আগস্ট ২০২৬