বাঁচতে চান ক্রোনস ডিজিজে আক্রান্ত নোবিপ্রবি শিক্ষার্থী সাখাওয়াত

০২ মে ২০২৬, ১২:১৫ AM
নোবিপ্রবি শিক্ষার্থী সাখাওয়াত হোসেন

নোবিপ্রবি শিক্ষার্থী সাখাওয়াত হোসেন © সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আইন বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের (১৪তম ব্যাচ) মেধাবী শিক্ষার্থী মো. সাখাওয়াত হোসেন জীবনের এক চরম সংকটে। যে মানুষটির হাসিতে ক্যাম্পাস মুখরিত থাকত, মরণব্যাধি বিরল রোগ ক্রোনস ডিজিজ আজ সেই হাসিকে স্তব্ধ করে দিয়েছে। প্রায় দুইমাস যাবৎ ঢাকার মহাখালী গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

জানা গেছে, দুই মাসের চেষ্টায় সম্প্রতি সাখাওয়াতের ক্রোনস ডিজিজ শনাক্ত করেছেন চিকিৎসকরা। তবে গত এক মাস যাবৎ সাখাওয়াত কোনো ধরনের ভারী খাবার গ্রহণ করতে পারছেন না। খাবার স্যালাইনের উপর নির্ভর করেই বেঁচে আছে সাখাওয়াতের জীবন।

চিকিৎসকরা জানিয়েছেন, বিরল রোগ ক্রোনস ডিজিজ অপারেশনের জন্য সাখাওয়াতের প্রয়োজন আনুমানিক ৫ লক্ষ টাকা। তার সহপাঠীদের সূত্রে জানা যায়, দীর্ঘদিন সাখাওয়াতের চিকিৎসা চালিয়ে বর্তমানে একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের পক্ষে এককভাবে এত বিশাল অংকের অর্থ হঠাৎ জোগার করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই তার বন্ধু, সহপাঠী এবং সমাজের সর্বস্তরের মানুষের কাছে আর্থিক সহায়তার বিনীত অনুরোধ জানানো হয়েছে।

সাখাওয়াতের সহপাঠী মুহাম্মদ খলিল উল্যাহ বলেন, আমাদের আইন বিভাগের বন্ধু সাখাওয়াত হোসেন দীর্ঘদিন যাবৎ পাকস্থলীর বিভিন্ন সমস্যাজনিত অসুস্থতায় ভুগছিলেন। সর্বশেষ পরীক্ষা-নিরীক্ষা শেষে ডাক্তাররা নিশ্চিত হয়েছেন যে, সে বিরল রোগ ক্রোনস ডিজিজে আক্রান্ত। এমতাবস্থায় তার জরুরি অপারেশন করা লাগবে। যার ব্যয় প্রায় ৫ লক্ষ টাকা। দীর্ঘদিন চিকিৎসা খরচ চালাতে গিয়ে তার পরিবার এখন অনেকটা নিঃস্ব হয়ে গেছে।

তিনি বলেন, তার পরিবারের পক্ষে তার চিকিৎসার খরচ চালানো আর সম্ভব হচ্ছে না। তাই আমরা তার পক্ষে আপনাদের  নিকট মানবিক সাহায্যের আবেদন করছি, যার মাধ্যমে আমরা আবার আমাদের বন্ধুকে আমাদের মাঝে ফিরে পেতে পারি। আপনাদের সামান্য সহযোগিতাই পারে সাখাওয়াতকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে।

সাখাওয়াতের আরেক সহপাঠী নাফিসা বলেন, আমাদের বন্ধু সাখাওয়াত দেড়মাস যাবৎ স্যালাইনের ওপরে বেঁচে আছে। ডাক্তার দ্রুত অপারেশনের জন্য বলেছেন। এতে খরচ প্রায় ৫ লাখ টাকা, যা তার পরিবারের একার পক্ষে বহন করা কষ্টের। এমতাবস্থায় আমরা আপনাদের সকলের দ্বারে সাহায্যপ্রার্থী। আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সাখাওয়াতকে সুস্থ করতে আমাদের পাশে দাঁড়ানোর করজোড় অনুরোধ করছি।

সাখাওয়াতকে সহযোগিতার পদ্ধতি
সাহায্য পাঠাতে নিচের মাধ্যমগুলো ব্যবহার করুন
বিকাশ: 01875417700 (খলিল), 01619177797 (নেছার), 01855999172 (দিহান)। 
নগদ: 01875417700 (খলিল), 01850496124 (নাফিসা)। 
রকেট: 01875417700 (খলিল), 01850496124 (নাফিসা)।

ব্যাংক অ্যাকাউন্ট বিবরণ:
অ্যাকাউন্ট নাম: Md. Saidul Islam
অ্যাকাউন্ট নম্বর: 2050 225 67 00552001
শাখা: Maijdee Court, Noakhali
ব্যাংক: Islami Bank Bangladesh PLC

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9