নোবিপ্রবি

চ্যাংদোলা করে নেতাকে বের করার ঘটনায় ছাত্রদলের ৫ নেতাকে শোকজ

২৯ এপ্রিল ২০২৬, ১০:৪৩ PM , আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ১০:৫২ PM
নোবিপ্রবি ও ছাত্রদলের লোগো

নোবিপ্রবি ও ছাত্রদলের লোগো © টিডিসি সম্পাদিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতিসহ ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। আগামী ৭২ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত নোটিশে ই নির্দেশনা দেওয়া হয়। এতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নোবিপ্রবি শাখার দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

শোকজপ্রাপ্ত নেতারা হলেন মো. সাব্বির হোসেন শান্ত (সিনিয়র সহ-সভাপতি), মো. আমিনুল ইসলাম (সহ-সভাপতি), আশিকুর রহমান জীবন (সহ-সভাপতি), আমিনুল ইসলাম বুলবুল (সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক), মাকসুদুর রহমান মারুফ (যুগ্ম সাধারণ সম্পাদক)।

সংগঠন সূত্রে জানা যায়, সম্প্রতি দলীয় সিদ্ধান্ত ও সাংগঠনিক নিয়ম অমান্য করে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ নির্দেশনা প্রদান করেছেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল বিকেলে বিশ্ববিদ্যালয়ের শান্তিনিকেতন এলাকায় শাখা ছাত্রদলের ২ গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের জেরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে তারা তাকে ক্যাম্পাস ত্যাগের আলটিমেটাম দেন। তবে সাব্বির হোসেন ক্যাম্পাস ছাড়তে অস্বীকৃতি জানালে আমিনুলের অনুসারীরা তাকে জোরপূর্বক টেনেহিঁচড়ে এবং পরে চ্যাংদোলা করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার চেষ্টা চালায়। এ ঘটনাকে কেন্দ্র করে ৫ নেতাকে শোকজ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬
মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬