যুক্তরাষ্ট্রে নোবিপ্রবি ছাত্রী হত্যায় জড়িতদের শাস্তি ও ক্ষতিপূরণের দাবি উপাচার্যের

২৫ এপ্রিল ২০২৬, ১১:৩৫ AM , আপডেট: ২৫ এপ্রিল ২০২৬, ১১:৩৬ AM
নাহিদা বৃষ্টি  ও নোবিপ্রবির লোগো

নাহিদা বৃষ্টি ও নোবিপ্রবির লোগো © টিডিসি সম্পাদিত

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) পিএইচডি অধ্যয়নরত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রাক্তন শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। একই সঙ্গে তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিহতের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছেন।

আজ শনিবার (২৫ এপ্রিল) এক শোকবার্তায় উপাচার্য বলেন, ‘নাহিদা বৃষ্টি নোবিপ্রবির অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩তম ব্যাচের একজন অত্যন্ত মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থী ছিলেন। উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো এই শিক্ষার্থীর এমন অকাল মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।’

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টিও মারা গেছেন

ব্যক্তিগতভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছিলেন উল্লেখ করে উপাচার্য আরও বলেন, ‘আমি নিয়মিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিখোঁজ হওয়ার পর থেকে সর্বশেষ পরিস্থিতির খোঁজখবর রাখছিলাম। মনে আশা ছিল, হয়তো নাহিদা বৃষ্টিকে আমরা সুস্থ ও নিরাপদ অবস্থায় ফিরে পাব। কিন্তু তার মৃত্যু সংবাদ আমাদের সবাইকে গভীরভাবে শোকাহত ও স্তব্ধ করে দিয়েছে।’

শোকবার্তায় অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি যুক্তরাষ্ট্র সরকারকে দেশটির প্রচলিত আইনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী—জামিল লিমন ও নাহিদা বৃষ্টি নিখোঁজ হন। সর্বশেষ তথ্যানুযায়ী, পুলিশ তাদের উভয়ের মরদেহ উদ্ধার করেছে। নাহিদা বৃষ্টির বাড়ি ফরিদপুর জেলায়। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নিহতের ভাই জাহিদ হাসান প্রান্ত এবং নোবিপ্রবি অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. ফতেহ নুর রোবেল।

ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের দুই মাসের অনুদানের চেক ছাড়
  • ২১ মে ২০২৬
ঈদে যাত্রীদের জন্য বড় সুখবর দিল বাংলাদেশ রেলওয়ে
  • ২১ মে ২০২৬
শিক্ষাখাতে সরকারের প্রতিশ্রুতির বৈজ্ঞানিক ভিত্তি নেই
  • ২১ মে ২০২৬
খুলনায় বিএনপি কার্যালয়ে ঢুকে যুবদলের দুই কর্মীকে গুলি
  • ২১ মে ২০২৬
এবার চট্টগ্রামে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক অবরুদ্ধ
  • ২১ মে ২০২৬
রাজধানীতে বিজিবি মোতায়েন
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081